জকসু নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ জবি ইউটিএলের

০৬ জানুয়ারি ২০২৬, ১২:৫০ PM , আপডেট: ০৬ জানুয়ারি ২০২৬, ১২:৫৭ PM
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইউটিএলের সংবাদ সম্মেলন

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ইউটিএলের সংবাদ সম্মেলন © টিডিসি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচন আজ শুরু হয়ে চলমান রয়েছে। এর মধ্যেই ছাত্রদলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল) জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের রফিক ভবনের নিচে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এসব অভিযোগ তোলেন।

সংবাদ সম্মেলনে ইউটিএল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ বিলাল হোসাইন বলেন, আমরা প্রতিটি কেন্দ্র ঘুরে দেখেছি, অত্যন্ত সুষ্ঠু পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে। সকালে শীতের কারনে শিক্ষার্থী একটু কম ছিল। তবে বেলা গড়াতেই শিক্ষার্থীরা ভোট দিতে আসছেন।

তিনি অভিযোগ করে বলেন, নির্দিষ্ট একটি দলের পুলিং এজেন্টের হাতে আমরা কিছু ভোটার স্লিপ পাই, যেখানে শিক্ষার্থীদের ভোটার স্লিপের পেছনে ঐ নির্দিষ্ট প্যানেলের পোস্টার প্রিন্ট করে বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, ভোটার স্লিপ একটি সংবেদনশীল নিরপেক্ষ নির্বাচনী উপকরণ। সেখানে কোনো প্যানেলের প্রচারণা যুক্ত করা নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা এবং গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, এ ধরনের আচরণ নতুন নয়। এর আগেও ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনগুলোতে একই কৌশল অবলম্বন করতে দেখা গেছে ঐ নির্দিষ্ট প্যানেলকে।

ডিমের কুসুম খেলে কি হার্টের সমস্যা বাড়তে পারে?
  • ০৪ অক্টোবর ২০২৬
তিন মাদ্রাসা সুপারকে শোকজ
  • ০৪ অক্টোবর ২০২৬
আর্জেন্টিনা কেন সব সময় দুর্বল দলের সঙ্গে খেলে, যা বললেন স্ক…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী নুরুল হক নুর অসুস্থ
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকার যানজট নিরসনে ইনার সার্কুলার রিং রোড নির্মাণে গতি বাড়া…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রেমিককে সঙ্গে নিয়ে কলেজের সহপাঠীকে খুন, মৃত্যুদণ্ডের মঞ্চ…
  • ০৪ অক্টোবর ২০২৬