জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রিলিমিনারি টু মাস্টার্স ভর্তিতে রিলিজ স্লিপে আবেদন শুরু ৭ সেপ্টেম্বর

০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৬:২৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী ৭ সেপ্টেম্বর বিকেল ৪টা থেকে শুরু হয়ে ১৭ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত চলবে। 

বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ ভর্তি কার্যক্রমে কেবল যারা মেধাতালিকায় স্থান পায়নি, মেধাতালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি ও ভর্তি হয়ে পরে ভর্তি বাতিল করেছে।

শুধু তারাই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে পারবে। তবে যেসব প্রার্থীর প্রাথমিক আবেদন কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করা হয়নি, তারা রিলিজ স্লিপে আবেদন করার সুযোগ পাবে না।

আবেদন করতে হলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে Applicant Login → Masters Preli. (Regular) Login অপশনে প্রবেশ করতে হবে। এরপর রোল নম্বর ও পিন এন্ট্রি দিয়ে লগইন করলে আবেদনকারীর তথ্য প্রদর্শিত হবে।

আরও পড়ুন: হতাশ সুপারিশপ্রাপ্ত ১০২ বিজেএস ক্যাডার, ছয় মাসেও হয়নি গেজেট

এ পর্যায়ে আবেদনকারী বিভাগ ও জেলাভিত্তিক College Selection অপশনে গিয়ে ভর্তিযোগ্য বিষয়ে শূন্য আসনের তালিকা দেখতে পারবে। একজন আবেদনকারী সর্বোচ্চ তিনটি কলেজ পছন্দক্রমে নির্বাচন করে আবেদন সম্পন্ন করতে পারবেন।

আবেদন শেষে ফরমটি ডাউনলোড করে প্রিন্ট/পিডিএফ আকারে সংরক্ষণ করতে হবে। তবে ফরমটি সংশ্লিষ্ট কলেজে জমা দিতে হবে না এবং কোনো ফি প্রদান করতে হবে না। এছাড়া, রিলিজ স্লিপের আবেদন কলেজ কর্তৃক নিশ্চয়ন করার প্রয়োজন নেই।

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি-বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশনে পাওয়া যাবে।

নেহা বোরা, বিজেপি সমর্থক পরিবারের মেয়ের আন্দোলনের ‘অন্যতম ম…
  • ০৭ অক্টোবর ২০২৬
মব করে উপাচার্যকে পদত্যাগে বাধ্য করার ঘটনায় মামলা, গ্রেপ্তা…
  • ০৭ অক্টোবর ২০২৬
পুলিশের ভ্যান থেকে কীভাবে শীর্ষ সন্ত্রাসী পালাতে পারে, প্রশ…
  • ০৭ অক্টোবর ২০২৬
ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬