জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

৩১ আগস্ট ২০২৫, ০৩:১২ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৫ PM
ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

ফি বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের ফি বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার বেলা সাড়ে ১২ টার দিকে নওগাঁ সরকারি কলেজের প্রধান ফটকের সামনে ঘন্ট্যাব্যাপি এ কর্মসূচি পালন করেন তারা। শেষে শিক্ষার্থীর নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের নিকট একটি স্মারকলিপি প্রদান করেন।

মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অযৌক্তিক ফি অবিলম্বে প্রত্যাহার করতে হবে। শিক্ষার্থী বান্ধব এবং সহনশীল ফি নির্ধারণ, ইমপ্রুভ ফি সর্বোচ্চ ৩০০ টাকা, ফলাফল পূনঃমূল্যায়ন ফি ১০০ টাকা, সার্টিফিকেট ফি সর্বোচ্চ ২০০ টাকা, আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের বিশেষ সহায়তার দাবি জানান। 

এ সময় তারা 'অযৌক্তিক ফি বৃদ্ধি মানি না, মানবো না, ফি বৃদ্ধি প্রত্যাহার করো, করতে হবে, একশান একশান, ডাইরেক্ট একশান'সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন তারা। 

শিক্ষার্থীরা বলেন, গতবছর আমাদের যে সমস্ত বিভাগের ফি ছিল ২২০০-২৩০০ টাকা এ বছর সেগুলো হয়েছে ৩৩০০-৩৫০০ টাকা। এই ফি বৃদ্ধি তো সম্পূর্ণ অযৌক্তিক। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯০ শতাংশ শিক্ষার্থী নিম্ন-মধ্যবিত্ত এবং অসচ্ছল পরিবারের। হঠাৎ করেই ফি বৃদ্ধির ফলে অনেক শিক্ষার্থী ভোগান্তির মধ্যে পড়েছে। শিক্ষার মান উন্নয়ন না করে ফি বাড়ানো সম্পূর্ণ অযৌক্তিক। আমরা অনতিবিলম্বে এই ফি প্রত্যাহার চাই। 

বিক্ষোভ সমাবেশে এবং মানববন্ধনে, নওগাঁ সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মারুফ আহমেদ আকন্দ, হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আজমাইন আহমেদ, মনিরুল ইসলাম শামীম, অন্তর হোসেন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মিজানুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন। 

এ বিষয়ে নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হক বলেন, শিক্ষার্থীদের স্মারকলিপিটি গ্রহণ করেছি। তাদের দাবিগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রেরণ করা হবে।

ছাত্রদল নেতার বাসায় মিলল ১০ লাখ টাকার বিদেশি মদ, গ্রেপ্তার ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে ১০ হাজারের বেশি বাংলাদেশি বন্দি: পররাষ্ট্র…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ১০ পদে শিক্ষক নিয়োগ, আবেদন শুরু ১৩ সেপ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে শিক্ষকের বাসা থেকে ইয়াবা সেবনের সরঞ্জামাদি জব্দ, …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বিজনেস কেস কম্পিটিশন শুরু
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9