মিরপুরে কেমিক্যাল অগ্নিদুর্ঘটনায় বিইউবিটি পরিবারের মানবিক উদ্যোগ

১৪ অক্টোবর ২০২৫, ০৭:০২ PM
অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত মানবিক ভূমিকা রাখে বিইউবিটি পরিবার

অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত মানবিক ভূমিকা রাখে বিইউবিটি পরিবার © সংগৃহীত

মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত মানবিক ভূমিকা রাখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) পরিবার। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন এবং পরে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সক্রিয়ভাবে অংশ নেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে মিরপুরের রূপনগর এলাকায় অবস্থিত বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের পাশের একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দল বেলা ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ, অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিইউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, বিইউবিটি রোভার স্কাউট ইউনিট, বিইউবিটি বিএনসিসি প্লাটুনসহ বিইউবিটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং এলাকাবাসী একযোগে ক্রাউড ম্যানেজমেন্ট ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে অংশ নেন। 

তারা ফায়ার সার্ভিস আসা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এবং পরে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সহযোগিতা করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের সঙ্গেও সমন্বয় করে সমগ্র এলাকায় জনদুর্ভোগ কমাতে নিরলসভাবে সহযোগিতা অব্যাহত রাখেন। এমতাবস্থায় বিইউবিটির পক্ষ হতে বিনামূল্যে মাস্ক, পানি ও শুকনা খাবারের সহায়তা করা হয়। 

বিইউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের মডারেটর ও সভাপতির তত্ত্বাবধানে বিইউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সর্বমোট ২৫ জন স্বেচ্ছাসেবক এ কার্যক্রমে অংশগ্রহণ করেন। 

বিইউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের পক্ষ থেকে এলাকাবাসী ও বিইউবিটির সকল স্বেচ্ছাসেবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে, যারা এত স্বল্প সময়ে মানবিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এসে জরুরি পরিস্থিতিতে সহযোগিতা করেছেন।

জনবল নিয়োগে পিকেএসএফের নতুন বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে 
  • ২৪ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী প্রথম জাহাজ
  • ২৪ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম 
  • ২৪ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও ব…
  • ২৪ অক্টোবর ২০২৬
টঙ্গীর মাদ্রাসায় শিক্ষককে থাপ্পড় কাণ্ডে এবার মুখ খুললেন রাশ…
  • ২৪ অক্টোবর ২০২৬
বিশ্বকাপে দুর্দান্ত শুরু, ওয়েলসের সঙ্গে ড্র বাংলাদেশের
  • ২৪ অক্টোবর ২০২৬