ডিআইইউ ল ক্লাবের নতুন কমিটি, নেতৃত্বে রমিজ-সাগর

১০ মার্চ ২০২৬, ০২:৫০ PM
মো. রমিজ উদ্দিন ও মো. শাহরিয়ার সাগর

মো. রমিজ উদ্দিন ও মো. শাহরিয়ার সাগর © সংগৃহীত

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ল ক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রমিজ উদ্দিন ও সাধারণ সম্পাদক হয়েছেন মো. শাহরিয়ার সাগর।

নতুন কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন এজেএম হাফেজ তানভীর, অনুপম রয় উৎস এবং ওমর ফারুক (মারুফ)। যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রাকিবুল ইসলাম ও মো. নাহিদ হাসান। কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন মো. মুজাহিদুল ইসলাম।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন সাংগঠনিক সম্পাদক মো. ফাহিম আহমেদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক মো. জোবায়ের আহম্মেদ, আইনি সহায়তা ও সামাজিক পরিষেবা সম্পাদক ওমর ফারুক, জনসংযোগ ও যোগাযোগ সম্পাদক মো. মুস্তাফিজুর রহমান।

এ ছাড়া ক্রীড়া সম্পাদক ফাইজুল ইসলাম সোহম, সহকারী ক্রীড়া সম্পাদক খায়রুল আলম ফরাজি নিলয়, সাংস্কৃতিক সম্পাদক তাসলিমা ফারজানা, সেমিনার ও কর্মশালা সমন্বয়ক সুমাইয়া আক্তার মিম, সামাজিক মিডিয়া সমন্বয়ক মো. রবিউল বারী এবং ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক শারমিন খান ইভা দায়িত্ব পেয়েছেন।

কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আল আদিল মুক্তাদির আবির, আফসানা মিমি, কেএম নাজিব ইবনে নূর রাফি, ফাতেমা আক্তার এবং আতিকা ফারিহা তাসিন।

নবগঠিত কমিটির নেতারা ল ক্লাবের কার্যক্রম আরও গতিশীল করা, শিক্ষার্থীদের আইনি জ্ঞান বৃদ্ধি এবং বিভিন্ন সেমিনার, কর্মশালা ও সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬