এনএসইউ সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে ইফতার ডিসট্রিবিউশন অ্যান্ড ঈদ ক্লোথিং অনুষ্ঠিত 

১০ মার্চ ২০২৬, ০১:২৫ PM
ইফতার ডিসট্রিবিউশন অ্যান্ড ঈদ ক্লোথিং অনুষ্ঠান

ইফতার ডিসট্রিবিউশন অ্যান্ড ঈদ ক্লোথিং অনুষ্ঠান © সৌজন্যে প্রাপ্ত

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের উদ্যোগে ইফতার ডিসট্রিবিউশন অ্যান্ড ঈদ ক্লোথিং ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) জামিয়া ইসলামিয়া দারুল কারার মাদ্রাসায় এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। যেখানে মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইফতার বিতরণ এবং ঈদের নতুন পোশাক প্রদান করা হয়।

এ কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করা এবং ঈদের আনন্দকে আরও দিগুণ করা। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মোট ৫৫০টি ঈদের পোশাক বিতরণ করা হয়, যার মধ্যে মেয়েদের জন্য ২৫০টি এবং ছেলেদের জন্য ৩০০টি পোশাক ছিল।

নর্থ সাউথ ইউনিভার্সিটি সোশ্যাল সার্ভিসেস ক্লাবের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে পুরো আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সক্রিয় ভূমিকা পালন করেন। পুরো আয়োজনজুড়ে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ছিল আনন্দ, উচ্ছ্বাস এবং কৃতজ্ঞতার অনুভূতি।

ক্লাবের পক্ষ থেকে বলা হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের জীবনে ইতিবাচক প্রভাব সৃষ্টি করা তাদের অন্যতম লক্ষ্য। তারা বিশ্বাস করে, সমাজের কল্যাণে ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রমের মাধ্যমে সমাজের প্রতি দায়বদ্ধতা পালন করতে তারা এগিয়ে যাবে।

আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ০৩ অক্টোবর ২০২৬
মসজিদের মাইকে ঘোষণা দিয়ে খুবি শিক্ষার্থীদের ওপর হামলার চেষ্…
  • ০৩ অক্টোবর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে নতুন ২ বিভাগ
  • ০৩ অক্টোবর ২০২৬
একই পরিবারের চারজনের দাফনে ৪ খাটিয়া, শোকে স্তব্ধ গ্রামবাসী
  • ০৩ অক্টোবর ২০২৬
১০ মাস পর নজরুল বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট মিটিং, যেসব বিষয় …
  • ০৩ অক্টোবর ২০২৬
তথ্য যাচাই ছাড়াই রিটার্ন দাখিল তৈরি করতে পারে ভবিষ্যৎ জটিলতা
  • ০৩ অক্টোবর ২০২৬