বিইউবিটিতে বিএনকিউএফ ও জিইডি কোর্স-বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ PM
সেমিনারের উদ্বোধনী বক্তব্য দেন বিইউবিটির ব্যবসায় ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন

সেমিনারের উদ্বোধনী বক্তব্য দেন বিইউবিটির ব্যবসায় ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেসে অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইকিউএসির আয়োজনে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে ‘বাংলাদেশ ন্যাশনাল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক (বিএনকিউএফ) এবং জেনারেল এডুকেশন (জিইডি) কোর্সের বাস্তবায়ন’ শীর্ষক এক সেমিনার সফলভাবে অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সেমিনারের উদ্বোধনী বক্তব্য দেন বিইউবিটির ব্যবসায় ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন। তিনি অতিথি ও অংশগ্রহণকারীদের স্বাগত জানিয়ে বিএনকিউএফ ও জিইডি কোর্সের বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। 

তিনি বলেন, এ উদ্যোগ শিক্ষার মান উন্নয়নসহ শিক্ষার্থীদেরকে ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা অর্জনে সহায়তা করবে।

সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পরিচালক (কোয়ালিটি অ্যাসিওরেন্স ও বিএনকিউএফ) মোহাম্মদ তাজিব উদ্দিন। তিনি তার বক্তব্যে বিএনকিউএফের গুরুত্ব এবং উচ্চশিক্ষাকে বৈশ্বিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার পাশাপাশি জিইডি কোর্স শিক্ষার্থীদের সাধারণ শিক্ষাগত ভিত্তি শক্তিশালী করতে কিভাবে ভূমিকা রাখে তা তুলে ধরেন।

সেমিনারটি সভাপতিত্ব করেন বিইউবিটির আইকিউএসি পরিচালক প্রফেসর শান্তি নারায়ণ ঘোষ। তিনি তার বক্তব্যে একাডেমিক মানোন্নয়ন এবং বিএনকিউএফ ও জিইডি কোর্স কার্যকরভাবে বাস্তবায়নে আইকিউএসির ভূমিকা তুলে ধরেন।

পরিশেষে বিইউবিটি আইকিউএসির অতিরিক্ত পরিচালক জাভেদ মান্নান কৃতজ্ঞতা জ্ঞাপন ও সমাপনী বক্তব্য প্রদান করেন। তিনি বিশেষ অতিথি, বক্তা, শিক্ষক ও অংশগ্রহণকারীদের আন্তরিক ধন্যবাদ জানান।

সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের অভিযোগ, যা বললেন তথ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘স্যার’ বলা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া ‘ভয়ংকর’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9