বিইউবিটিতে ‘মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সুস্থতা’ শীর্ষক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

০৬ আগস্ট ২০২৫, ০৭:২০ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১১:৪৬ AM
বিইউবিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয়

বিইউবিটির আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত হয় © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘মানসিক স্বাস্থ্য সচেতনতা ও সুস্থতা’ শীর্ষক একটি ইন্টারঅ্যাকটিভ সেশন সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বিইউবিটির আর ইউ ওকে কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়।

এ সেশনের মূল উদ্দেশ্য ছিল মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, সহানুভূতিশীল ও সহায়ক পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে মুক্ত সংলাপের সুযোগ সৃষ্টি করা।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি আইইউবিএটির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মাহমুদুর রহমান। তিনি মানসিক স্বাস্থ্য সচেতনতার গুরুত্ব, করণীয় ও ব্যক্তিগত ও পেশাগত জীবনে এর প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।

তিনি বলেন, মানসিক সুস্থতা রক্ষা শুধু ব্যক্তিগত নয়, এটি একটি প্রাতিষ্ঠানিক ও সামষ্টিক দায়িত্ব। সবার অংশগ্রহণে একটি সহানুভূতিশীল সমাজ গঠন সম্ভব।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি বলেন, বিইউবিটি সব সময় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের  সামগ্রিক মঙ্গল ও সুস্থতার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এ ছাড়া জীবনে ভালোবাসার গুরুত্ব যে অপরিমেয় তা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।

আরও পড়ুন: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বাস দুর্ঘটনার কবলে, ২৮ শিক্ষার্থী আহত

আয়োজনে সমাপনী বক্তব্য প্রদান করেন মানসিক স্বাস্থ্যবিষয়ক পরামর্শক আরাফাত আজাদ আভা তিনি বলেন, ‘মানসিক স্বাস্থ্য সম্পর্কে স্বতঃস্ফূর্ত আলোচনা এবং সহানুভূতির পরিবেশ তৈরি করাই আমাদের সামগ্রিক সুস্থতার মূল চাবিকাঠি।’

সেশনে বিইউবিটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং মানসিক সুস্থতা নিয়ে গঠনমূলক আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, ভবিষ্যতেও এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে একটি ইতিবাচক পরিবেশ গড়ে তুলবে।

জুনিয়র বৃত্তি পরীক্ষার দিনে ইউপি নির্বাচন, যা বলছে বোর্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের অভিযোগ, যা বললেন তথ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘স্যার’ বলা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া ‘ভয়ংকর’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9