বিইউবিটিতে ‍‍‘চল্লিশ মিনিটে মহাজাগতিক ইতিহাস: বিগ ব্যাং তত্ত্বের সংক্ষিপ্ত পরিচিতি’ সেমিনার অনুষ্ঠিত

০১ জুলাই ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ০১ জুলাই ২০২৫, ০৭:২৩ PM
“চল্লিশ মিনিটে মহাজাগতিক ইতিহাস: বিগ ব্যাং তত্ত্বের সংক্ষিপ্ত পরিচিতি” শীর্ষক সেমিনার

“চল্লিশ মিনিটে মহাজাগতিক ইতিহাস: বিগ ব্যাং তত্ত্বের সংক্ষিপ্ত পরিচিতি” শীর্ষক সেমিনার © টিডিসি ছবি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজিতে (বিইউবিটি) “চল্লিশ মিনিটে মহাজাগতিক ইতিহাস: বিগ ব্যাং তত্ত্বের সংক্ষিপ্ত পরিচিতি” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) আন্তর্জাতিক সম্মেলন হলে এটি অনুষ্ঠিত হয়। 

বিইউবিটি ভাইস-চ্যান্সেলর লেকচার সিরিজের অংশ হিসেবে বিইউবিটি রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার (বিআরআইসি) সেমিনারটির
আয়োজন করে।

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব। তিনি অত্যন্ত সহজ ভাষায় মহাবিশ্বের সৃষ্টি, কসমিক বিবর্তনের বিভিন্ন ধাপ এবং বিগ ব্যাং তত্ত্বের বৈজ্ঞানিক ব্যাখ্যা উপস্থাপন করেন। মহাকাশ বিজ্ঞান বিষয়ে জ্ঞান ও গবেষণাভিত্তিক তার উপস্থাপন ও সুস্পষ্ট ব্যাখ্যায় উপস্থিত সবাই মুগ্ধ হন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি-এর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। তিনি বলেন, ‘এই ধরনের সেমিনার শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তা ও গবেষণার আগ্রহ বৃদ্ধিতে সহায়ক হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটি’র আইকিউএসি এবং বিআরআইসি-এর পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ। তার বক্তব্যে বলেন, ‘বিইউবিটি সবসময় শিক্ষার্থীদের মৌলিক জ্ঞানের পরিধি বাড়াতে এ ধরনের জ্ঞানবহুল আলোচনা ও গবেষণার সুযোগ সৃষ্টি করে যাচ্ছে।’

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এই সেমিনার বিইউবিটি’র শিক্ষা প্রসারের ধারাবাহিক প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

ববিতে ইটের রাস্তায় হেঁটে ভালো লাগেনি শিক্ষামন্ত্রীর, সংকট ন…
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রথম ধাপে ২১ জানুয়ারি যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন, ইঙ্গিত…
  • ১৬ নভেম্বর ২০২৬
পাবনায় ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
  • ১৬ নভেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন সরাসরি অথবা ডাকযোগ…
  • ১৬ নভেম্বর ২০২৬
পরীক্ষার এক ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র প্রিন্টের …
  • ১৬ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950