বিইউবিটিতে ফল ২০২৫ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

২১ জুলাই ২০২৫, ০৫:২০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ০৯:২৯ PM
নবাগত শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন

নবাগত শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন © টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি)-এর বেড়িবাঁধ সংলগ্ন স্পোর্টস কমপ্লেক্সে ফল ২০২৫ সেমিস্টারের নবাগত শিক্ষার্থীদের জন্য উৎসবমুখর পরিবেশে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। 

আজ সোমবার (২১ জুলাই) এটি অনুষ্ঠিত হয়। নবীন শিক্ষার্থীদের মুখরিত উপস্থিতি ও প্রাণবন্ত অংশগ্রহণে দিনটি পরিণত হয় এক আনন্দঘন মিলনমেলায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) মাননীয় চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। তিনি তার অনুপ্রেরণামূলক বক্তব্যে নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং গুণগত শিক্ষা, নৈতিকতা ও উদ্ভাবনের গুরুত্ব তুলে ধরেন। পাশাপাশি, তিনি শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও গবেষণার সুযোগ-সুবিধাগুলো সর্বোচ্চভাবে কাজে লাগাতে আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের সম্মানিত ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. আবু সালেহ। তিনি মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রদানে বিইউবিটির প্রতিশ্রুতিশীল ভূমিকা তুলে ধরেন এবং শিক্ষার্থীদের দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের মূল্যবোধে উদ্বুদ্ধ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী। নবাগত শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ‘আধুনিক পাঠ্যক্রম, গবেষণাভিত্তিক শিক্ষা এবং আন্তর্জাতিক মানসম্পন্ন একাডেমিক পরিবেশ তৈরির মাধ্যমে বিইউবিটিকে একটি শিক্ষার্থী ও গবেষণাবান্ধব বিশ্ববিদ্যালয় হিসেবে আরও দূরে এগিয়ে নিতে চাই।’

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ তার স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা প্রদান করেন এবং জ্ঞান অর্জনের উৎকর্ষতায় পৌঁছানোর ক্ষেত্রে করণীয় বিষয়সমূহ তুলে ধরেন।

এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও বিভিন্ন অনুষদের ডিনগণ সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শিক্ষার্থীদের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সৌরবিদ্যুতে চলছে ২ হাজার শিক্ষার্থীর স্কুল, বিল ৩০ হাজার থে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত কমিটি গঠন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল নেতার মোটরসাইকেল থামানোর জেরে চাঁপাইনবাবগঞ্জ এসপি অ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কয়েক ঘণ্টা আগেও ছিলেন অনলাইনে, এখন না ফেরার দেশে তরুণ নির্ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নটর ডেম কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিতদের চূড়ান…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আলোচিত নুসরাত হত্যা মামলায় খালাসের পর মুক্তি পেলেন রুহুল-কা…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9