বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির বাস দুর্ঘটনার কবলে, ২৮ শিক্ষার্থী আহত

০৬ আগস্ট ২০২৫, ০৩:৫২ PM , আপডেট: ০৮ আগস্ট ২০২৫, ১১:৩০ AM
দুর্ঘটনা কবলিত দুটি বাস

দুর্ঘটনা কবলিত দুটি বাস © সংগৃহীত ছবি

চট্টগ্রামে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী বহনকারী একটি বাসের সঙ্গে হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। ভয়াবহ দুর্ঘটনায় ২৮ জন শিক্ষার্থীসহ দুই বাসের যাত্রীরা আহত হয়েছেন।

বুধবার (৬ আগস্ট) সকাল পৌনে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ার বাইপাস কচুয়াই রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীবাহী বাসটি মোড় ঘোরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা চট্টগ্রামগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। সংঘর্ষে দুই বাসেই যাত্রীদের মধ্যে অন্তত ২৮ জন আহত হন।

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বলেন, “আহত শিক্ষার্থীদের একাংশকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের আশেপাশের অন্যান্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া সুলতানা বলেন, “আহতদের মধ্যে ৮ জনকে আমাদের হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চালকের বেপরোয়া গতি ও অপ্রস্তুত মোড় নেওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ থাকে।

ববিতে ইটের রাস্তায় হেঁটে ভালো লাগেনি শিক্ষামন্ত্রীর, সংকট ন…
  • ১৬ নভেম্বর ২০২৬
প্রথম ধাপে ২১ জানুয়ারি যেসব ইউনিয়ন পরিষদের নির্বাচন, ইঙ্গিত…
  • ১৬ নভেম্বর ২০২৬
পাবনায় ভুয়া চিকিৎসক সেজে চক্ষু চিকিৎসা, ২ জনের কারাদণ্ড
  • ১৬ নভেম্বর ২০২৬
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন সরাসরি অথবা ডাকযোগ…
  • ১৬ নভেম্বর ২০২৬
পরীক্ষার এক ঘণ্টা আগে এসএসসি-এইচএসসির প্রশ্নপত্র প্রিন্টের …
  • ১৬ নভেম্বর ২০২৬
বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফের আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950