বিইউবিটিতে শিক্ষক দিবস উদযাপন

১৩ অক্টোবর ২০২৫, ০৪:২৯ PM
শিক্ষক দিবস উদযাপন

শিক্ষক দিবস উদযাপন © জনসংযোগ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে শিক্ষক দিবস ২০২৫ উদযাপন করে। গতকাল রবিবার (১২ অক্টোবর) এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় এক মননশীল ও বুদ্ধিবৃত্তিক আলোচনা সভা। অনুষ্ঠানের শুরুতে দেশবরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলামের প্রয়াণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী। তিনি তার বক্তব্যে ছাত্রজীবনের শিক্ষকদের স্মরণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বলেন, একজন শিক্ষকের প্রভাব কেবল পাঠদানে সীমাবদ্ধ নয়, বরং শিক্ষার্থীর চরিত্র, নৈতিকতা ও জীবনদর্শন গঠনে তিনি অনন্য ভূমিকা রাখেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব তৌহিদুল কবির। শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষা ও গবেষণায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বিইউবিটির আইকিউএসি পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে ব্যবসায় ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ মাসুদ হোসেন অধ্যাপক ঘোষের একাডেমিক জীবন ও গবেষণামূলক কর্মকাণ্ড নিয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখেন। তিনি বলেন, অধ্যাপক ঘোষ ভবিষ্যৎ শিক্ষকদের জন্য এক অনুকরণীয় ব্যক্তিত্ব এবং একাডেমিক সততা ও নিষ্ঠার উজ্জ্বল উদাহরণ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও ভাইস চেয়ারম্যান অধ্যাপক মো. আবু সালেহ। তিনি তার বক্তব্যে শিক্ষকদের মর্যাদা রক্ষা ও অধিকার প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

সম্মাননা প্রাপ্ত অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ তার বক্তব্যে শিক্ষকতা জীবনের দীর্ঘ ও সমৃদ্ধ অভিজ্ঞতা শেয়ার করেন এবং শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ ও জ্ঞানচর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠানটি ছিল শ্রদ্ধা, ভালোবাসা ও আত্মসমালোচনার এক অনন্য আবহে পরিপূর্ণ—যা শিক্ষার মহিমা ও শিক্ষকদের অবদানকে আরও একবার স্মরণ করিয়ে দেয়।

সালাহউদ্দিন কাদেরসহ কুখ্যাত যুদ্ধাপরাধীদের নামে শোকপ্রস্তাব…
  • ১২ মার্চ ২০২৬
নির্বাচনে খরচের হিসাব দিলেন জামায়াত আমির
  • ১২ মার্চ ২০২৬
পবিপ্রবিতে রেজিস্ট্রারকে জিম্মি করে রাষ্ট্রপতির চিঠিতে স্বা…
  • ১২ মার্চ ২০২৬
মধ্যপ্রাচ্যে বৈশ্বিক ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর শাখা বন্ধের হ…
  • ১২ মার্চ ২০২৬
পুলিশ হত্যায় আসিফ-কাদের-হান্নানসহ ৪২ জনের নামে মামলার আবেদন…
  • ১২ মার্চ ২০২৬
ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন মীর হেলাল
  • ১২ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081