টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে দেশের দ্বিতীয় সেরা বিশ্ববিদ্যালয় এআইইউবি

১৯ জুন ২০২৫, ০৮:১৬ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৬:২৪ PM
এআইইউবি

এআইইউবি © টিডিসি সম্পাদিত

যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’র (টিএইচই) ইমপ্যাক্ট র‌্যাঙ্কিং-২০২৫–এ দেশের সকল সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)। 

বুধবার (১৮ জুন) র‌্যাঙ্কিং প্রকাশকারী এ সংস্থাটি ফলাফল প্রকাশ করে। বিশ্বের ১৩০টি দেশের ২ হাজার ৫২৬টি বিশ্ববিদ্যালয়কে এবারের ইমপ্যাক্ট র‍্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলোর সামাজিক উন্নয়ন এবং জাতিসংঘ ঘোষিত ১৭টি টেকসই উন্নয়ন লক্ষ্যে (এসডিজি) অবদানের ভিত্তিতে এই আন্তর্জাতিক র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়। এবারের র‍্যাঙ্কিংয়ে ‘দারিদ্র্য দূরীকরণ’ এবং ‘যোগ্য কাজ ও অর্থনৈতিক প্রবৃদ্ধি’ এই দুটি এসডিজিতে এআইইউবি বৈশ্বিকভাবে ১০১–২০০ অবস্থান অর্জন করেছে। 

এছাড়া ‘গুণগত শিক্ষা’ এবং ‘লক্ষ্য অর্জনের অংশীদারিত্ব’ ক্ষেত্রেও প্রশংসনীয় অগ্রগতি দেখিয়েছে বিশ্ববিদ্যালয়টি। টাইমস হায়ার এডুকেশন ইম্প্যাক্ট র‍্যাঙ্কিং ২০২৫-এ এআইইউবি বৈশ্বিকভাবে ৬০১–৮০০ তে অবস্থান করেছে। ফলে দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়টি। 

বিশ্বব্যাপী স্বীকৃত এই র‍্যাঙ্কিং মূলত বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম, শিক্ষার মান, সম্পদ ব্যবস্থাপনা, সমাজের সঙ্গে সম্পৃক্ততা এবং টেকসই কার্যক্রমের ভিত্তিতে সামাজিক প্রভাবের মূল্যায়ন করে। 

এআইইউবির এ অর্জন প্রতিষ্ঠানটির একাডেমিক উৎকর্ষতা, গবেষণার গুণগত মান এবং অর্থবহ সামাজিক অবদানের প্রতি দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন। আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে এআইইউবির এ অবস্থান প্রমাণ করে যে, বিশ্ববিদ্যালয়টি মানসম্পন্ন শিক্ষা, গবেষণা এবং একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ভবিষ্যৎ গঠনে অগ্রণী ভূমিকা রেখে চলেছে।

ট্যাগ: এআইইউবি
মার্কিন সামরিক বিমান চলাচলের অনুরোধ প্রত্যাখান করল সুইজারল্…
  • ১৫ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর ত্রাণ বরাদ্দে বৈষম্যের অভিযোগ তুলে সিদ্ধান্ত…
  • ১৫ মার্চ ২০২৬
প্রত্যাশিত চাঁদা না পেয়ে হাতুরিপেটা, ফের আটক উপজেলা ছাত্রদল…
  • ১৫ মার্চ ২০২৬
একুশে বইমেলা উপলক্ষে ড্যাফোডিল প্রেসের ৭টি নতুন বই উন্মোচন
  • ১৫ মার্চ ২০২৬
নিজেদের আদর্শিক ক্যাচাল দূরে রেখে বাংলাদেশ প্রশ্নে আমাদের এ…
  • ১৫ মার্চ ২০২৬
এনসিপির এখনই জোট থেকে বের হয়ে যাওয়া উচিত: মীর স্নিগ্ধ
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081