যুক্তরাষ্ট্রের এক্সচেঞ্জ প্রোগ্রামের জন্য নির্বাচিত হলেন এআইইউবির শিক্ষার্থী

০২ জুন ২০২৫, ০৩:২২ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
ইরাম আজমাইন মুগ্ধোর হাতে লেটার অফার তুলে দেওয়া হচ্ছে

ইরাম আজমাইন মুগ্ধোর হাতে লেটার অফার তুলে দেওয়া হচ্ছে © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) ইংরেজি বিভাগের প্রথম বর্ষের তৃতীয় সেমিস্টারের শিক্ষার্থী ইরাম আজমাইন মুগ্ধো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে আয়োজিত ‘স্টাডি অব দ্য ইউএস ইনস্টিটিউটস (এসইউএসআই)’ শিক্ষার্থী বিনিময় প্রোগ্রামের জন্য নির্বাচিত হয়েছেন।

এই মর্যাদাপূর্ণ কর্মসূচির আওতায় ইরাম আজমাইন মুগ্ধো এক মাসের জন্য যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নেভাডা, রেনো অংশগ্রহণ করবেন। সেখানে তিনি ‘ন্যাচারাল রিসোর্সেস’ বা প্রাকৃতিক সম্পদ-বিষয়ক বিভিন্ন অ্যাকাডেমিক সেশন ও সাংস্কৃতিক কার্যক্রমে অংশ নেবেন। শুধু শিক্ষাক্ষেত্রে নয়, সামাজিক নেতৃত্বেও মুগ্ধোর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়।

ইরাম আজমাইন বর্তমানে রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাচিত ইয়ুথ কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করছেন। জাতিসংঘের হ্যাবিটেট, ইউএনডিইএফ, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং সেরাক-বাংলাদেশের সহযোগিতায় পরিচালিত প্ল্যাটফর্মে তিনি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। এ ছাড়া ২০২৪ সালে তিনি জাতিসংঘের হ্যাবিটেট ওয়ার্ল্ড আরবান ফোরামে ভার্চুয়াল বক্তা হিসেবে আন্তর্জাতিক পরিমণ্ডলে বক্তব্য দেন।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ

২০২৩ সালে ইউনিসেফ বাংলাদেশ আয়োজিত ‘ইমাজেন ভেঞ্চার ইয়ুথ চ্যালেঞ্জ’-এ মুগ্ধোর নেতৃত্বাধীন দল বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। মুগ্ধো ‘দ্য স্মাইলিং ফাউন্ডেশন’-এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনা করছেন। তার এ সংগঠন এতিম শিশুদের সেবায়, অটিজম-বিষয়ক সহায়তা, তরুণদের দক্ষতা উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। তার এ অসামান্য সামাজিক অবদানের স্বীকৃতিস্বরূপ ‘উইনিং মুভ ইভেন্টস’ কর্তৃক ‘ইন্টারন্যাশনাল লিডারশিপ অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান করা হয়।

আর্জেন্টিনার জামাই হলেন পর্তুগিজ তারকা রোনালদো
  • ১২ আগস্ট ২০২৬
এক ঘণ্টা পর আবার ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু
  • ১২ আগস্ট ২০২৬
দেশের একাধিক জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
  • ১২ আগস্ট ২০২৬
পে-স্কেল ও জাতীয়করণসহ ১০ দাবিতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মসূ…
  • ১২ আগস্ট ২০২৬
নিজ বাড়িতে স্বামী-স্ত্রীসহ ৩ জনের গলা কাটা লাশ, সবশেষ যা জা…
  • ১২ আগস্ট ২০২৬
বরিশাল আদালত চত্বরে ককটেল বিস্ফোরণ
  • ১২ আগস্ট ২০২৬