এআইইউবিতে নাট্যোৎসব ‘কার্টেইন রাইজ ২০২৫’ অনুষ্ঠিত

২৪ মে ২০২৫, ০৫:৫২ PM , আপডেট: ২৪ মে ২০২৫, ০৬:৫০ PM
এআইইউবিতে নাট্যোৎসব

এআইইউবিতে নাট্যোৎসব © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর ড্রামা ক্লাবের আয়োজনে এবং অফিস অব স্টুডেন্ট অ্যাফেয়ার্স-এর সহযোগিতায় দুই দিনব্যাপী নাট্যোৎসব ‘কার্টেইন রাইজ ২০২৫’ এআইইউবি-তে অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিনে মঞ্চস্থ হয় দুটি ব্যতিক্রমধর্মী নাটক। 

বিখ্যাত নাট্যকার এস. এম. সোলায়মান-এর রাজনৈতিক ব্যঙ্গাত্মক নাটক ‘ইলেকশন ক্যারিকেচার’, যা কৌতুকের ছলে নির্বাচনী ব্যবস্থার নানা অসঙ্গতি তুলে ধরে। ক্লাবের নিজস্ব পরিবেশনায় মূকাভিনয়ভিত্তিক একটি খুনের রহস্যনাটক পরিবেশিত হয়। 

অনুষ্ঠানের দ্বিতীয় দিনে মঞ্চস্থ হয় বিখ্যাত ভৌতিক গল্প ‘ড্রাকুলা’-এর নাট্যরূপ। এরপর পরিবেশিত হয় ক্লাবের মৌলিক হাস্যরসাত্মক নাটক ‘এক ক্রেডিটের প্রেম’, যেখানে ক্যাম্পাস প্রেম এবং প্রকল্প জমা দেওয়ার নানা জটিলতা নিয়ে নির্মিত হাসির গল্প উপস্থাপন করা হয়। সমাপনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবি রেজিস্ট্রার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং প্রক্টর ড. মনজুর এইচ. খান, উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. জিয়ারত হোসেন খান, এবং ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মদ হামিদুল হকসহ আরও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, সাবেক শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা।

এসপি অফিস ঘেরাও করা সেই ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিক্ষোভ মিছিল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
পাবিপ্রবি ছাত্রীদের কুপ্রস্তাব, প্রতিবাদ করায় সাবেক সেনাসদস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষার তারিখ ঘোষ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
দুই মাসে ২৬ ট্রান্সফরমার চুরি, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাধ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন আজন্ম দৃষ্টিহীন রাবি শিক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9