এআইইউবি প্রিমিয়ার লীগ টি-১০ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত

১৭ মে ২০২৫, ০৮:৩৮ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫১ PM
লীগ টি-১০ চ্যাম্পিয়নশিপ

লীগ টি-১০ চ্যাম্পিয়নশিপ © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশে (এআইইউবি) সম্প্রতি ‘এআইইউবি প্রিমিয়ার লীগ (এপিএল) টি-১০ চ্যাম্পিয়নশিপ ২০২৫’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়েছে। ছয় দিনব্যাপী এ ক্রিকেট প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের মোট ২৪টি দল অংশগ্রহণ করে। এবারের আসরে বিবিএ জ্যাগুয়ার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, রানারআপ হয় সিএস চ্যালেঞ্জার্স।

এলএলবি স্পার্টান্স দল পায় ‘ফেয়ার প্লে অ্যাওয়ার্ড’। বিশেষ আকর্ষণ হিসেবে নারীদের প্রদর্শনী ম্যাচে রয়্যাল ফ্লেমস চ্যাম্পিয়ন এবং ভেলভেট ভাইপার্স রানারআপ হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এআইইউবি ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও ভাইস চেয়ারম্যান ড. হাসানুল এ হাসান। তিনি বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন এআইইউবির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আব্দুর রহমান, প্রক্টর প্রফেসর ড. মনজুর এইচ খান সহ এআইইউবি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বিজয়ী ও অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। এ প্রতিযোগিতাটি আয়োজন করে এআইইউবি অফিস অফ স্পোর্টস এবং সার্বিক সহযোগিতা প্রদান করে স্টুডেন্ট অফিস অফ অ্যাফেয়ার্স।

দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬
পদত্যাগে অনড় চুয়েট শিক্ষার্থীরা, বিদ্যুৎ সংযোগের অনুরোধ ন…
  • ১৩ অক্টোবর ২০২৬
‎নিখোঁজ জাবি শিক্ষার্থীর ঘটনায় তদন্ত কমিটি পুনর্গঠন, বিশেষ …
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটের নবনিযুক্ত উপাচার্যকে পদত্যাগের আল্টিমেটাম, উপাচার্…
  • ১২ অক্টোবর ২০২৬