এআইইউবিতে ‘এমএমসি ফেস্ট-২০২৫’ অনুষ্ঠিত

১৬ জুন ২০২৫, ০১:১৩ PM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৮:৩২ PM
এআইইউবিতে ‘এমএমসি ফেস্ট-২০২৫’

এআইইউবিতে ‘এমএমসি ফেস্ট-২০২৫’ © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি- বাংলাদেশে (এআইইউবি) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে ‘এমএমসি ফেস্ট-২০২৫’। বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ (এমএমসি) এবং অফিস অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্সের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রাজধানীর বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে চিত্রাঙ্কন, মোবাইল ফটোগ্রাফি এবং পোস্টার উপস্থাপনা প্রতিযোগিতা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। 

উপাচার্য  ড. সাইফুল ইসলাম  তার বক্তব্যে এমএমসি বিভাগের এমন উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ ও অভিনন্দন জানান। পুরস্কার বিতরণী শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক  অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের উপদেষ্টা ও ডিন (ভারপ্রাপ্ত ) অধ্যাপক ড. আনোয়ার হোসেন, এআইইউবির রেজিস্ট্রার ড. মোহাম্মদ জাহিদুল ইসলাম খান, এমএমসি বিভাগের উপদেষ্টা ড. এ জে এম শফিউল আলম ভূঁইয়া, এমএমসি বিভাগের শিক্ষিকা রানী এলেন ভি. রামোসসহ অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও শিক্ষার্থীসহ এআইইউবি-এর বিভিন্ন অনুষদের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। 

খাগড়াছড়ির বন্যাকবলিত এলাকায় ৩ মাস কিস্তি আদায় করতে পারবে না…
  • ২২ জুলাই ২০২৬
চার শিক্ষাপ্রতিষ্ঠানের নাম পরিবর্তনের প্রস্তাব মন্ত্রণালয়ে,…
  • ২২ জুলাই ২০২৬
ডিসির উদ্যোগে ঢাকার ৬১ ইউনিয়ন পরিষদে স্বচ্ছ বদলি, লটারিতে অ…
  • ২২ জুলাই ২০২৬
৯ম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সবশেষ যা জানাল মন্ত্রণালয়
  • ২২ জুলাই ২০২৬
‘ফ্যাসিবাদের দোসর’ আফরিনা মাহমুদকে ওএসডি, নতুন পরিচালক ড্যা…
  • ২২ জুলাই ২০২৬
সজীব গ্রুপ নিয়োগ দেবে ডিভিশনাল সেলস ম্যানেজার, আবেদন ১০ আগস…
  • ২২ জুলাই ২০২৬