জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আইসিডিডিআরবি 

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ PM
আইসিডিডিআরবি 

আইসিডিডিআরবি  © সংগৃহীত

আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা প্রতিষ্ঠান আইসিডিডিআরবি রেডিওলজিস্ট পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রেডিওলজিস্ট উইথ ক্লিনিক্যাল অ্যান্ড ডায়াগনস্টিক সার্ভিসেস আন্ডার দ্য অফিস অব এক্সিকিউটিভ ডিরেক্টর পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। 

আগ্রহী প্রার্থীরা আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠানটির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এটি বাংলাদেশি নাগরিকদের জন্য জাতীয় নিয়োগের সুযোগ। নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ঢাকায় কর্মরত থাকতে হবে।

পদের নাম: রেডিওলজিস্ট

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: স্বল্পমেয়াদি চুক্তিভিত্তিক

আবেদনের শেষ সময়: ১৯ সেপ্টেম্বর ২০২৬।

চুক্তির মেয়াদ: ১১ মাস। তহবিলের প্রাপ্যতা ও কর্মদক্ষতার ভিত্তিতে চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রয়েছে।

আরও দেখুন: ডাকটিকিটে মহানায়ক উত্তম, জন্মশতবর্ষে স্মৃতির ঝাঁপি খুললেন মিঠুন-রঞ্জিতরা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রির পাশাপাশি রেডিওলজিতে বিশেষায়িত ডিগ্রি থাকতে হবে। 

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে স্বনামধন্য হাসপাতাল বা ডায়াগনস্টিক সেন্টারে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক ২ লাখ ৩৪ হাজার ৫৪৮ টাকা (সমন্বিত), যার মধ্যে বাড়িভাড়া ও যাতায়াত ভাতা অন্তর্ভুক্ত। এর সঙ্গে উৎসব বোনাস, আইসিডিডিআরবি কর্তৃক আয়কর প্রদান এবং ভর্তুকি মূল্যে ক্যান্টিন সুবিধা রয়েছে। জায়গা খালি থাকা সাপেক্ষে পরিবহন ও ডে-কেয়ার সুবিধাও পাওয়া যাবে।

আবেদন: যোগ্য ও আগ্রহী প্রার্থীদের আইসিডিডিআরবির ক্যারিয়ার ওয়েবসাইট  এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের বিষয়ে বিস্তারিত জানতে ও আবেদন করতে এখানে দেখুন। 

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬