ঢাকা ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৭ PM
ঢাকা ব্যাংক পিএলসি

ঢাকা ব্যাংক পিএলসি © সংগৃহীত

বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক পিএলসিতে করপোরেট/এসএমই ডকুমেন্টেশন ম্যানেজার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদটি ব্যাংকের ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশনে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

নিয়োগপ্রাপ্তদের পদটির গ্রেড হবে পিও-এভিপি। চাকরির ধরন স্থায়ী এবং কর্মস্থল ঢাকা শহর। এ পদে বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা ব্যাংক পিএলসি

পদের নাম: করপোরেট/এসএমই ডকুমেন্টেশন ম্যানেজার

বিভাগ: ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন ডিভিশন

গ্রেড: পিও-এভিপি

চাকরির ধরন: স্থায়ী

কর্মস্থল: ঢাকা শহর

বেতন ও সুযোগ-সুবিধা: আলোচনা সাপেক্ষে

পদের দায়িত্ব: এ পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তিকে ঋণ অনুমোদনের শর্ত পর্যালোচনা করে ঋণ বিতরণের আগে প্রয়োজনীয় সব শর্ত পূরণ নিশ্চিত করতে হবে। অনুমোদিত শর্ত অনুযায়ী করপোরেট ক্রেডিট ও জামানত-সংক্রান্ত নথি প্রস্তুত, পরীক্ষা ও যাচাই করতে হবে।

এ ছাড়া চার্জ ও নিরাপত্তা-সংক্রান্ত নথিপত্র যথাযথভাবে সম্পাদন, স্ট্যাম্পিং, নিবন্ধন ও আইনগত যাচাই নিশ্চিত করা এ পদের অন্যতম দায়িত্ব।

আরও দেখুন: শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে কমপক্ষে স্নাতক ডিগ্রি সম্পন্ন হতে হবে।

অভিজ্ঞতা: বাংলাদেশে কার্যরত কোনো তফসিলি ব্যাংক বা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে করপোরেট/এসএমই ক্রেডিট ডকুমেন্টেশন ও ক্রেডিট বিষয়ে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ্ধতি অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৪ সেপ্টেম্বর ২০২৬

বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে এখানে দেখুন

তথ্যসূত্র: ঢাকা ব্যাংক পিএলসির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ অ্যালামনাই রিইউনিয়ন ২০২৬ অনুষ…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কথা কাটাকাটির জেরে নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই গ্রুপে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদ্যুৎ বিল দিয়েই টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে যাও…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কটূক্তির অভিযোগে আটক, পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ওসির…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬