শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৭ PM
খাগড়াছড়িতে শুভ জন্মাষ্টমী উৎসব

খাগড়াছড়িতে শুভ জন্মাষ্টমী উৎসব © টিডিসি ফটো

জগতের প্রতিপালক পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম আবির্ভাব তিথি উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে শুভ জন্মাষ্টমী উৎসব ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে খাগড়াছড়ি জেলা শহরের শ্রী শ্রী কেন্দ্রীয় লক্ষ্মী-নারায়ণ মন্দির প্রাঙ্গণে জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মঙ্গল শোভাযাত্রার সূচনা হয়।

শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চেঙ্গী স্কয়ার ঘুরে পুনরায় মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিপুলসংখ্যক ভক্ত অংশ নেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীকৃষ্ণের নামসংকীর্তন, ধর্মীয় সংগীত ও নানা আয়োজনের মধ্য দিয়ে মুখর হয়ে ওঠে জেলা শহর।

শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশ, খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ধনা চন্দ্র সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাসান মারুফ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা বলেন, ‘শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি আমাদের জন্য শুধু ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায়, মানবতা ও সম্প্রীতির শিক্ষা ধারণেরও দিন। সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে খাগড়াছড়ির সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে। শ্রীকৃষ্ণের আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা শান্তি, মানবিকতা ও সুন্দর সমাজ বিনির্মাণে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানাই।’

অন্যদিকে, খাগড়াছড়ি সদর উপজেলার ২নং প্রকল্প গ্রামের সনাতনী ত্রিপুরা সমাজসার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির পরিচালনা কমিটির আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রাটি মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাছবান এলাকা ঘুরে আবার মন্দির প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

পরে অনুষ্ঠিত হয় ধর্মীয় আলোচনা সভা। জন্মাষ্টমী উদযাপন কমিটির সভাপতি জগমল ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা।

প্রধান অতিথির বক্তব্যে সুজন চাকমা বলেন, ‘শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন আমাদের সত্য, ন্যায় ও মানবতার পথে চলার শিক্ষা দেয়।
ধর্মীয় উৎসবগুলো মানুষের মধ্যে বিভেদ নয়, বরং পারস্পরিক ভালোবাসা, সম্প্রীতি ও সৌহার্দ্য সৃষ্টি করে। খাগড়াছড়ির সকল সম্প্রদায়ের মানুষ যুগ যুগ ধরে যে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, আমাদের সম্মিলিত প্রচেষ্টায় তা আরও শক্তিশালী হবে।’

আরও দেখুন: নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২০

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ধনেশ্বর ত্রিপুরাসহ আরও অনেকে।

বিশেষ অতিথির বক্তব্যে ধনেশ্বর ত্রিপুরা বলেন, ‘জন্মাষ্টমীর মূল শিক্ষা হলো অন্যায় ও অশুভের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের প্রতিষ্ঠা।
শ্রীকৃষ্ণের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে আমাদের ধর্মীয় ও সামাজিকভাবে আরও সচেতন হতে হবে। সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এই বন্ধন অটুট রেখে আমরা একটি শান্তিপূর্ণ ও মানবিক সমাজ গড়ে তুলতে চাই।’

শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত এ উৎসবকে ঘিরে সকাল থেকেই মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। ভক্তদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের এক মনোরম আবহ তৈরি হয় পুরো আয়োজনে।

‘বিদ্যুৎ বিল দিয়ে সব টাকা শেষ—ভাড়াটিয়া থেকে ধার করে কলেজে য…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রীকে ঢাকায় নেওয়া হচ্ছে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
৮ম পাবনা জেলা কাব ক্যাম্পুরির উদ্বোধন
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
কটূক্তির অভিযোগে আটক, পুরোনো সন্ত্রাসবিরোধী আইনে মামলা—ওসির…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ব্যাংকে জনবল নিয়োগ, আবেদন ১৪ সেপ্টেম্বর পর্যন্ত
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
সব হাসপাতাল দালালমুক্ত করার ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬