ধামরাইয়ে ৪০০ বছরের ঐতিহ্যবাহী রথযাত্রা শুরু আগামীকাল

১৫ জুলাই ২০২৬, ০১:১৭ PM
ঢাকার ধামরাইয়ে রথযাত্রা, আগের ছবি

ঢাকার ধামরাইয়ে রথযাত্রা, আগের ছবি © সংগৃহীত

ঢাকার ধামরাইয়ে প্রায় ৪০০ বছরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধবের রথযাত্রা উৎসব ও মাসব্যাপী মেলা আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) শুরু হচ্ছে। দেশের বৃহত্তম এই রথযাত্রাকে ঘিরে ইতোমধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। মন্দির ও রথ পরিচালনা কমিটি রথের মেরামত, সাজসজ্জা ও অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করেছে।

আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে শুরু হওয়া এ উৎসবে প্রতিবছরের মতো এবারও দেশ-বিদেশ থেকে লাখো ভক্ত ও দর্শনার্থীর সমাগমের আশা করছেন আয়োজকরা। ইতোমধ্যে অনেক সনাতন ধর্মাবলম্বী ধামরাইয়ে আত্মীয়স্বজনের বাড়িতে এসে অবস্থান নিয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টায় ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে রথযাত্রার আনুষ্ঠানিকতা শুরু হবে। বিকেল সাড়ে ৪টায় কায়েতপাড়ায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মঙ্গলপ্রদীপ প্রজ্বালন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করবেন চিফ হুইপ নূরুল ইসলাম মনি।

বিকেল ৬টায় উদ্বোধনের পর ভক্তরা ৪২ ফুট উঁচু তিনতলা রথটি পাটের রশি দিয়ে টেনে কায়েতপাড়া থেকে যাত্রাবাড়ি মন্দিরে নিয়ে যাবেন। সেখানে নয় দিন অবস্থানের পর আগামী ২৪ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে রথটি আবার মূল স্থানে ফিরিয়ে আনা হবে। তবে রথমেলা চলবে এক মাস।

শ্রীশ্রী যশোমাধব মন্দির ও রথমেলা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সুকান্ত বণিক বলেন, প্রতিবছরের মতো এবারও রথযাত্রা লাখো ভক্তের মিলনমেলায় পরিণত হবে। উৎসব সফলভাবে আয়োজনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা খান জানান, রথযাত্রা ও মেলার নিরাপত্তায় তিন শতাধিক পুলিশ, র‌্যাব ও আনসার সদস্য মোতায়েন থাকবেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থার সদস্যরা সাদা পোশাকে সার্বক্ষণিক নজরদারিতে থাকবেন।

নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দেশের সর্বোচ্চ ৩৭ ডিগ্রি তাপমাত্রা ফেনীতে, জনজীবনে অস্বস্তি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘ ৮ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর এমপির হস্তক্ষেপে মুক্ত গোবিপ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শীঘ্রই সমাবর্তন আয়োজনের আগ্রহ নেই কুবি প্রশাসনের
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9