নিয়ন্ত্রণ হারিয়ে গড়াই পরিবহনের বাস খাদে, আহত অন্তত ২০

০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৩ PM
গড়াই পরিবহনের বাস

গড়াই পরিবহনের বাস © টিডিসি সম্পাদিত

ঝিনাইদহের কালীগঞ্জে যাত্রীবাহী গড়াই পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১০ সময় ঝিনাইদহ-যশোর মহাসড়কের কালীগঞ্জ উপজেলার কেয়াবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে যাত্রী নিয়ে খুলনার দিকে যাচ্ছিল গড়াই পরিবহনের বাসটি। কেয়াবাগান এলাকায় পৌঁছালে বাসটির সামনের চাকার এক্সেল ভেঙে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশের খাদে পড়ে উল্টে যায়।

আরও দেখুন: প্রেসক্রিপশন ছাড়া ওষুধ সেবন: কতটা বিপজ্জনক?

দুর্ঘটনায় বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃত্যুঞ্জন বিশ্বাস বলেন, ‘বাসের যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।’

র‍্যাগিংয়ের দায়ে পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনের …
  • ১৫ অক্টোবর ২০২৬
কারিগরি শিক্ষার্থীদের ৭১ শতাংশই পড়ছেন বেসরকারি প্রতিষ্ঠানে
  • ১৫ অক্টোবর ২০২৬
কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬