কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ PM
৪ কর্মী নিয়োগে আবেদন চলছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে

৪ কর্মী নিয়োগে আবেদন চলছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে © সংগৃহীত

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'সিকিউরিটি অফিসার ও সিকিউরিটি ইন্সপেক্টর' পদে ৪ কর্মী নিয়োগে ২ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড;

১. পদের নাম: সিকিউরিটি অফিসার (শিফট কনট্রোলার);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবে;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*সিজিপিএ ২.২৫ থাকতে হবে;

*শিক্ষাজীবনের সকল পর্যায়ে দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*কম্পিউটার অ্যাপ্লিকেশনে (MS word, Excel, Power point) দক্ষতা থাকতে হবে;

*উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি থাকতে হবে;

আরও পড়ুন: ওয়ালটন প্লাজা নিয়োগ দেবে ১৫০ সেলস এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

২. পদের নাম: সিকিউরিটি ইন্সপেক্টর;

পদসংখ্যা: ৩টি;

বেতন স্কেল: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবে;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*সশস্ত্র বাহিনীতে ১৪ বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে;

*উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি থাকতে হবে;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে (৩১ জুলাই ২০২৬ তারিখে);

আরও পড়ুন: মার্কেটিং সুপারভাইজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২১ সেপ্টেম্বর পর্যন্ত

আবেদন যেভাবে— 

আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ জীবনবৃত্তান্ত (সিভি) সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— 

'এইচআর বিভাগ (HR), কাফকো (KAFCO), আইডিবি ভবন (১৩তম তলা), ই/৮-এ, রোকেয়া সরণি, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭' বরাবর  আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: দৈনিক ইত্তেফাক, ২ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ৫

৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬