বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৩ সেপ্টেম্বর পর্যন্ত

০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ PM
৬ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরে

৬ কর্মকর্তা নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুরে © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। প্রতিষ্ঠানটি 'বৈজ্ঞানিক কর্মকর্তা ও বৈজ্ঞানিক সহকারী' পদে ৬ কর্মকর্তা নিয়োগে ২ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৩ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর;

১. পদের নাম: বৈজ্ঞানিক কর্মকর্তা;

পদসংখ্যা: ১টি;

বেতন: সাকল্যে ৫০,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*কৃষি বিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের সকল পর্যায়ে দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: মেঘনা পেট্রোলিয়াম ১৫ কর্মকর্তা নিয়োগ দেবে বিভিন্ন পদে, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত

২. পদের নাম: বৈজ্ঞানিক সহকারী;

পদসংখ্যা: ৫টি;

বেতন: সাকল্যে ২৮,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

*কৃষিতে অন্যূন ৩ বছর মেয়াদি ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের সকল পর্যায়ে দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;

*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন গ্রেডে ২৬ পদে চাকরি, আবেদন ২৭ সেপ্টেম্বর পর্যন্ত

চাকরির ধরন: পূর্ণকালীন (অস্থায়ী);

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে (২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);

আবেদন যেভাবে— 

আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে লিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়— 

'মহাপরিচালক, বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), গাজীপুর-১৭০১' বরাবর  আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৩ সেপ্টেম্বর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: দৈনিক দিনকাল, ৩ সেপ্টেম্বর ২০২৬, পৃষ্ঠা ৩

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬