পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে ৩ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ PM
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন © টিডিসি সম্পাদিত

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনে (পিকেএসএফ) তিনটি পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্বব্যাংক ও পিকেএসএফের যৌথ অর্থায়নে পরিচালিত রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের আওতায় এসব পদে নিয়োগ দেওয়া হবে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। নিয়োগপ্রাপ্তদের প্রাথমিকভাবে এক বছরের জন্য নিয়োগ দেওয়া হবে। 

প্রতিষ্ঠানের নাম: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)

প্রকল্পের নাম: রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ)

পদ ও সংখ্যা:
অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার-চাইল্ডকেয়ার এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট: ১ জন

প্রোগ্রাম অফিসার-চাইল্ডকেয়ার এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট: ১ জন

প্রোগ্রাম অফিসার-মনি‌টরিং অ্যান্ড ইভ্যালুয়েশন: ১ জন

বেতন: 
অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার পদে মাসিক সমন্বিত বেতন ১ লাখ ৩০ হাজার টাকা।

আরও দেখুন: কাগজে ১১০ শিক্ষার্থী, বাস্তবে একজনও নেই! শ্রেণিকক্ষে ছাগলের ক্লাস

প্রোগ্রাম অফিসার চাইল্ডকেয়ার এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ও মনি‌টরিং অ্যান্ড ইভ্যালুয়েশন পদে মাসিক সমন্বিত বেতন ১ লাখ ২০ হাজার টাকা।

চাকরির মেয়াদ: প্রাথমিকভাবে এক বছর। প্রকল্পের মেয়াদকালীন সময়ে বার্ষিক কর্মদক্ষতার ভিত্তিতে নবায়নের সুযোগ রয়েছে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের পিকেএসএফের ওয়েবসাইটে প্রকাশিত টার্মস অব রেফারেন্স ও আবেদনসংক্রান্ত নির্দেশনা অনুসরণ করে অনলাইনে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৬।

বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে পিকেএসএফের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি ও সংশ্লিষ্ট টি ও আর দেখুন।

বিস্তারিত তথ্য জানতে ও আবেদন করতে নিচে দেখুন।

তথ্যসূত্র: পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি।

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০ জনের পরিচয় শনাক্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
খোঁজ নেই মাভাবিপ্রবির নাহিদসহ স্ত্রী-সন্তানদের, নেই হতাহতদে…
  • ১৮ অক্টোবর ২০২৬
কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ১০, এখনো শনাক্ত হয়নি ছাত্রদল…
  • ১৮ অক্টোবর ২০২৬
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার সো…
  • ১৮ অক্টোবর ২০২৬
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬