প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছে: প্রতিমন্ত্রী

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩২ PM
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ © টিডিসি ছবি

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে আলোচনা শুরু করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রধান শিক্ষকদের গ্রেড নির্ধারণসহ নিয়োগ প্রক্রিয়া কীভাবে দ্রুত সম্পন্ন করা যায়, তা নিয়ে পিএসসির সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

সোমবার (৭ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিকে প্রধান শিক্ষক নিয়োগের রায় আমরা পেয়েছি। এটা তাদের গ্রেডের জন্য পিএসসির সঙ্গে কাজ করতে হবে। আমরা পিএসসির সঙ্গে আলোচনা শুরু করেছি। আগামী এক-দেড় মাসে আমরা আপনাদের রেজাল্ট জানাতে পারবো। দেশে প্রায় সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষক নিয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। এর মধ্যে সাড়ে ৩২ হাজার পদ একটি মামলায় আটকে ছিল। পরে প্রয়োজনীয়তার সংখ্যা আরও প্রায় ২ হাজার বেড়েছে।’

আরও দেখুন: ব্র্যাক কুমনে ম্যানেজার পদে জনবল নিয়োগ

ববি হাজ্জাজ বলেন, ‘সাড়ে ৩২ হাজার কেসে আটকে ছিল, এর মধ্যে আরও প্রায় ২ হাজার বেড়েছে। এটা পিএসসির জন্য খুব তাড়াতাড়ি করা মুশকিল হবে। সেখানে আমরা কোনো পলিসিতে আসতে পারি কিনা, সেই আলোচনা শুরু করেছি। এটা হলে আমরা নিশ্চয়ই জানাবো।’

প্রধান শিক্ষক নিয়োগের এই প্রক্রিয়া দ্রুত এগিয়ে নিতে মন্ত্রণালয় ও পিএসসির মধ্যে আলোচনা অব্যাহত থাকবে বলেও জানান প্রতিমন্ত্রী। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে এ বিষয়ে ফলাফল জানানো সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬