ইসলামী বিশ্ববিদ্যালয় © টিডিসি ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিক্ষক, মেডিক্যাল অফিসার সহ ১৭ টি বিভাগে বিভিন্ন পদে মোট ৩৭ জনকে নিয়োগ দেওয়া হবে। স্থায়ী এসব পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে আবেদন আহ্বান করা হয়েছে।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদনপত্র রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বরাবর পৌঁছাতে হবে। রবিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আতিকুর রহমান স্বাক্ষরিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগ ও পদের বিবরণ
লোক প্রশাসন
পদ: প্রভাষক ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
আবেদন করা যাবে লোক প্রশাসন এবং রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিষয়ে। তবে রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিষয়ে শুধু ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রার্থীরা আবেদন করতে পারবেন।
রাষ্ট্রবিজ্ঞান
পদ: প্রভাষক ৩টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
রাষ্ট্রবিজ্ঞান, সরকার ও রাজনীতি এবং রাজনীতি বিজ্ঞান বিষয়ে আবেদন করা যাবে।
ডেভেলপমেন্ট স্টাডিজ
পদ: প্রভাষক ২টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
ডেভেলপমেন্ট স্টাডিজ, অর্থনীতি ও লোকপ্রশাসন বিষয়ে আবেদন করা যাবে।
শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান
পদ: প্রভাষক ২টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
আবেদন করতে হবে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিষয়ে।
ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ
পদ: প্রভাষক ৩টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ ও ফোকলোর স্টাডিজ বিষয়ে আবেদন করা যাবে।
সোস্যাল ওয়েলফেয়ার
পদ: সহকারী অধ্যাপক ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।
সোস্যাল ওয়েলফেয়ার ও সোস্যাল ওয়ার্ক বিষয়ে আবেদন করা যাবে।
কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম
পদ: প্রভাষক ৩টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং টেলিভিশন, ফিল্ম ও মিডিয়া স্টাডিজ বিষয়ে আবেদন করা যাবে।
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট
পদ: প্রভাষক ৩টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা ও মার্কেটিং বিষয়ে আবেদন করা যাবে।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং
পদ: প্রভাষক ৩টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিষয়ে আবেদন করা যাবে।
মার্কেটিং
পদ: প্রভাষক ৩টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
আবেদন করা যাবে মার্কেটিং বিষয়ে।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট
পদ: প্রভাষক ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি, ব্যবস্থাপনা ও মার্কেটিং বিষয়ে আবেদন করা যাবে।
ল' অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন
পদ: প্রভাষক ২টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
ল' অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, ল' অ্যান্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন, আইন, আল-ফিকহ অ্যান্ড ল' এবং আইন ও বিচার বিষয়ে আবেদন করা যাবে।
এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফী
পদ: প্রভাষক ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফী, জিওগ্রাফী অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, জিওগ্রাফী অ্যান্ড এনভায়রনমেন্ট, জিওগ্রাফী অ্যান্ড এনভায়রনমেন্টাল স্টাডিজ এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিষয়ে আবেদন করা যাবে।
ফাইন আর্টস
পদ: প্রভাষক ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
ফাইন আর্টস, ড্রয়িং অ্যান্ড পেইন্টিং, গ্রাফিক ডিজাইন, প্রিন্ট মেকিং ও ক্রাফ্ট বিষয়ে আবেদন করা যাবে।
ইংরেজি
পদ: প্রভাষক ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
ইংরেজি বিষয়ে আবেদন করা যাবে।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং
পদ: প্রভাষক ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)।
ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে আবেদন করা যাবে।
চিকিৎসা কেন্দ্র
পদ: মেডিক্যাল অফিসার (সাইকিয়াট্রিক) ১টি স্থায়ী পদ।
বেতন স্কেল: ২৩,০০০-৫৫,৪৬০ টাকা (গ্রেড-৮)।
কোনো অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস ডিগ্রিধারী হতে হবে।
আবেদন যেভাবে: আবেদন ফরম, নিয়োগের শর্তাবলি ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য অগ্রণী ব্যাংক পিএলসি, ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা, কুষ্টিয়া এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
নির্ধারিত ফরমে আবেদন করে তা ২৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে রেজিস্ট্রার, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া বরাবর পৌঁছাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ সেপ্টেম্বর ২০২৬।
বিস্তারিত জানতে নিচে দেখুন।

তথ্যসূত্র: ইসলামী বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি, স্মারক নং- প্রশাঃ/ইবি-২০২৬/২৩৭৮, তারিখ: ৬ সেপ্টেম্বর ২০২৬।