দু'দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা; সন্ধান চায় পরিবার 

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ AM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩২ AM
নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা মনিরুল ইসলাম

নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা মনিরুল ইসলাম © টিডিসি ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া ইসলামের বাবা মনিরুল ইসলাম গত দুই দিন ধরে নিখোঁজ রয়েছেন। তার বাড়ি যশোরের চৌগাছা উপজেলার কাঁদবিলা গ্রামে।

জানা যায়, গত শুক্রবার চিকিৎসার জন্য মনিরুল ইসলামকে যশোরে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়। সেদিন জুমার নামাজ পড়ার জন্য যশোর সদর হাসপাতাল জামে মসজিদে যান। এরপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি ডিমেনসিয়া ও হেপাটাইটিস বি তে আক্রান্ত।

নিখোঁজের ঘটনায় তাৎক্ষণিকভাবে যশোর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পাশাপাশি যশোরের বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের গ্রুপ ও অনলাইনে তার সন্ধান চেয়ে পোস্ট করা হলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

সুমাইয়া ইসলাম বলেন, ‘আমার আব্বু ডিমেনসিয়া ও হেপাটাইটিস বি রোগে আক্রান্ত। গত শুক্রবার তাকে চিকিৎসার জন্য যশোরে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হয়েছিল। সেদিন জুমার নামাজ পড়ার জন্য তিনি শহরের একটি মসজিদে যান। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা থানায় জিডি করেছি এবং বিভিন্ন জায়গায় তার সন্ধান চেয়ে পোস্ট করেছি। কিন্তু এখন পর্যন্ত কোনো খোঁজ পাইনি।

তিনি আরও বলেন, ‘আমাদের পরিবারে আমরা তিন ভাই-বোন। বড় বোন বিবাহিত এবং ভাই দেশের বাইরে থাকে এবং আমার আম্মুর শারীরিক অবস্থাও খুব খারাপ তিনি কিডনিতে পাথর ও জরায়ুর ইনফেকশনে ভুগছেন। পরিবারে এই মুহূর্তে সাপোর্ট দেওয়ার মতো একমাত্র আমিই আছি। আব্বুকে নিয়ে আমরা অত্যন্ত উদ্বেগের মধ্যে আছি।’

এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ‘ইতোমধ্যে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে। এরপর থেকেই আমরা তাঁর সন্ধানে কাজ করছি। তাঁকে সর্বশেষ যেখানে দেখা গেছে, সেখানেও অনুসন্ধান করা হয়েছে। খোঁজ পাওয়া গেলে দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

মনিরুল ইসলামের এর সন্ধান পেয়ে থাকলে বা তাকে কোথাও দেখে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ ( ০১৯৭১৫০২২৪৫) করার জন্য অনুরোধ করা হয়েছে।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬