এমপির সুপারিশ, আরও এক ডিগ্রি কলেজ জাতীয়করণের উদ্যোগ

০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৪ PM
কোলা আদর্শ ডিগ্রি কলেজ ও  নওগাঁ-৩ আসনের এমপি মো. ফজলে হুদা

কোলা আদর্শ ডিগ্রি কলেজ ও নওগাঁ-৩ আসনের এমপি মো. ফজলে হুদা © সংগৃহীত

নওগাঁর ‘কোলা আদর্শ ডিগ্রি কলেজ’ জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির সম্ভাব্যতা যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নিয়ে এর অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠাতে বলা হয়েছে।

গত ২৪ আগস্ট প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ ও মাননীয় সংসদ সদস্যগণের প্রতিশ্রুত ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেলের সদস্য সচিব মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য (এমপি) মো. ফজলে হুদা গত ১৯ আগস্ট প্রধানমন্ত্রীর কাছে একটি আধা সরকারি পত্র (ডিও লেটার) পাঠান। ওই পত্রে নওগাঁর ‘কোলা আদর্শ ডিগ্রি কলেজ’ সরকারিকরণের জন্য আবেদন করা হয়। 

এতে আরও বলা হয়, এমপির আবেদনের প্রেক্ষিতে কলেজটির জাতীয়করণের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করে এ বিষয়ে কী কী কার্যক্রম নেওয়া হয়েছে, তার অগ্রগতি প্রতিবেদন প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানোর জন্য সংশ্লিষ্টদের নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। 

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬