বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ পদে বড় নিয়োগ

০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ PM
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনে (বিএফআইডিসি) ছয় ক্যাটাগরির পদে মোট ১১২ জনকে নিয়োগ দেওয়া হবে। অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন ৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি)

মোট পদ: ৬টি ক্যাটাগরিতে ১১২ জন

পদের বিবরণ:

১. সহকারী হিসাব কর্মকর্তা (গ্রেড-১১)
পদসংখ্যা: ১৯টি

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর (এম.কম.) অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক (বি.কম.) ডিগ্রিসহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২. সহকারী মাঠ তত্ত্বাবধায়ক (গ্রেড-১২)
পদসংখ্যা: ৩৭টি

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক (বি.এসসি.) দ্বিতীয় বিভাগে অথবা বি-এজি ডিগ্রি থাকতে হবে।

৩. উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন) (গ্রেড-১৪)
পদসংখ্যা: ১৪টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

৪. উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব) (গ্রেড-১৪)
পদসংখ্যা: ১৫টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক (বি.কম.) ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

৫. নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন) (গ্রেড-১৬)
পদসংখ্যা: ১৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।

৬. নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব) (গ্রেড-১৬)
পদসংখ্যা: ১৩টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (বাণিজ্য) পাস হতে হবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।

বয়সসীমা: ১ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের বিএফআইডিসির টেলিটক নিয়োগ ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না।

আবেদন শুরু: ৯ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা।

আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর ২০২৬, বিকেল ৪টা। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর পরবর্তী ৭২ ঘণ্টার মধ্যে টেলিটক প্রি-পেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে।

আবেদন ফি: ১ ও ২ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ১৮ টাকা মোট ১৬৮ টাকা। ৩ থেকে ৬ নম্বর পদের জন্য পরীক্ষার ফি ১০০ টাকা এবং সার্ভিস চার্জ ১২ টাকা মোট ১১২ টাকা। তবে সব গ্রেডের অনগ্রসর প্রার্থী ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের পরীক্ষার ফি ৫০ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ ৬ টাকা মোট ৫৬ টাকা দিতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা: গত ২১ মে ২০২৪ তারিখে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।

আবেদনের সময়সীমা: ৯ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর ২০২৬।

আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের ওয়েবসাইটে এবং টেলিটক নিয়োগ পোর্টালে পাওয়া যাবে।

আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন

তথ্যসূত্র: বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি, ৩ সেপ্টেম্বর ২০২৬।

কারিগরি শিক্ষক বদলি: ইমেইল জটিলতায় শূন্যপদের চাহিদা দিতে পা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে গাঁজাসহ দুই যুবক আটক
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
তিন নাম্বার জন ডান, আলহামদুলিল্লাহ: পরীমণি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহীতে গরু চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ১
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নতুন পে স্কেলের উচ্চতর গ্রেডের কী হবে, যা ছিল সচিব কমিটির স…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9