মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলে শিক্ষক নিয়োগ

০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৩ AM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ AM
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল © টিডিসি সম্পাদিত

জাতীয় পর্যায়ে দুইবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃত মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন পদে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে প্রভাষক, সহকারী শিক্ষক ও জুনিয়র শিক্ষক পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ

পদের নাম ও পদসংখ্যা: প্রভাষক পদে ইংরেজি, গণিত, রসায়ন ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ে একজন করে নিয়োগ দেওয়া হবে।

বেতন: প্রভাষক পদে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৯ম গ্রেডে ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা। বি.এডসহ সহকারী শিক্ষক পদে ১০ম গ্রেডে ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা এবং বি.এড ছাড়া সহকারী শিক্ষক পদে ১১তম গ্রেডে ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা। জুনিয়র শিক্ষক পদে ১৩তম গ্রেডে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা।

শিক্ষাগত যোগ্যতা: প্রভাষক পদে আবেদনের জন্য এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.৫০ এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকে সিজিপিএ ৩.২৫সহ স্নাতকোত্তর ডিগ্রি বা সমমানের যোগ্যতা থাকতে হবে।

বয়সসীমা: প্রভাষক ও সহকারী শিক্ষক পদে আবেদনকারীর বয়স ২৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে।

আরও দেখুন: পরকীয়ার জেরে একই পরিবারের তিনজনকে হত্যা, এক মাস পর রহস্য উদঘাটন করল পুলিশ

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না। আবেদন-সংক্রান্ত বিস্তারিত নিয়মাবলি ওই ওয়েবসাইটে জানা যাবে।

আবেদন ফি: আবেদনকারীকে অনলাইনে ৫০৭ টাকা (বিকাশ ফিসহ) প্রদান করতে হবে। এরপর প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

পরীক্ষা: শুধুমাত্র প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষা ৩ অক্টোবর ২০২৬ (শনিবার) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে।

বিস্তারিত জানতে নিচে দেখুন।

বনানীর সেতু ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
  • ০৮ নভেম্বর ২০২৬
কুয়াকাটায় ঘুরতে গিয়ে প্রাণ হারালেন সলিমুল্লাহ মেডিকেলের চিক…
  • ০৮ নভেম্বর ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে হলে গ্যাস লিকেজ থেকে আগুন, আহত শিক্ষার…
  • ০৭ নভেম্বর ২০২৬
‎জাবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে,…
  • ০৭ নভেম্বর ২০২৬
নিউগিনি প্রপার্টিজে হামলা-ভাঙচুর, গ্রেফতার ১৪
  • ০৭ নভেম্বর ২০২৬
মেডিসিন ক্লাবের ‘সংবিধান’ লঙ্ঘন করে পদ পেলেন ছাত্রদল ও নিষি…
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950