ময়মনসিংহে জামায়াত আমিরের জনসভা মঙ্গলবার

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৪৬ AM
সার্কিট হাউস ময়দানে জামায়াত আমিরের জনসভা

সার্কিট হাউস ময়দানে জামায়াত আমিরের জনসভা © সংগৃহীত

ময়মনসিংহের ঐতিহাসিক সার্কিট হাউস ময়দানে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই বিশাল জনসভাকে ঘিরে দলটির নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

জনসভা সফল করতে ময়মনসিংহের সার্কিট হাউস ময়দানে গত কয়েক দিন ধরেই চলেছে ব্যাপক প্রস্তুতি। 

সোমবার সরেজমিনে দেখা গেছে, ৭০ ফুট দৈর্ঘ্য ও ৩৫ ফুট প্রস্থের বিশালাকার মঞ্চ তৈরির কাজ সম্পন্ন হয়েছে। মাঠের ধুলোবালি নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের সহায়তায় পানি ছিটানো হয়েছে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগের জন্য বিশেষ খুঁটি স্থাপন করা হয়েছে। জনসভা স্থলের একটি বড় অংশ নারীদের বসার জন্য আলাদাভাবে সংরক্ষিত রাখা হয়েছে।

আরও পড়ুন: শুনলেন তরুণদের প্রত্যাশা-স্বপ্নের কথা, গুরুত্ব দিলেন নারীদের নিরাপত্তায়

দলীয় সূত্রমতে, মঙ্গলবার সকাল ১০টা থেকেই জনসভার আনুষ্ঠানিকতা শুরু হবে এবং বেলা ১১টা ৩০ মিনিট থেকে ১২টার মধ্যে আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান সভামঞ্চে উপস্থিত হয়ে প্রধান অতিথির ভাষণ দেবেন।

ময়মনসিংহ জেলার ১১টি সংসদীয় আসনের নির্বাচনী লড়াইয়ে জামায়াতে ইসলামী চারটিতে (ময়মনসিংহ-৪, ৫, ৬ ও ১০) নিজস্ব প্রার্থী দিয়েছে। বাকি সাতটি আসন ছেড়ে দেওয়া হয়েছে ১১-দলীয় জোটের শরিকদের। সমঝোতা অনুযায়ী, ময়মনসিংহ-১ ও ২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস, ময়মনসিংহ-৩ আসনে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, ময়মনসিংহ-৮ আসনে এলডিপি, ময়মনসিংহ-৯ আসনে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এবং ময়মনসিংহ-১১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রতিদ্বন্দ্বিতা করছে। আজকের জনসভায় ১১টি আসনের সকল দলীয় ও জোট প্রার্থীদের পরিচয় করিয়ে দিয়ে তাদের পক্ষে ভোট চাইবেন ডা. শফিকুর রহমান। জনসভায় সভাপতিত্ব করবেন মহানগর জামায়াতের আমীর ও সদর আসনের প্রার্থী মাওলানা কামরুল আহসান।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবদুল্লাহ আল মামুন জানিয়েছেন, জনসভাকে কেন্দ্র করে জেলা পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। পর্যাপ্ত সংখ্যক পোশাকধারী ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য যে, আজ ময়মনসিংহের পাশাপাশি কিশোরগঞ্জ ও গাজীপুরেও জামায়াত আমীরের জনসভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে একই দিনে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় পৃথক সমাবেশের পরিকল্পনা থাকলেও আপাতত তা স্থগিত রাখা হয়েছে।

অনার্সে ভর্তির দ্বিতীয় মেধাতালিকা প্রকাশের সময় জানাল জাতীয় …
  • ২০ মে ২০২৬
মৃত শিশু গৃহকর্মী নিয়ে মিরপুর থেকে উত্তরার হাসপাতালে আসা দ…
  • ২০ মে ২০২৬
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতকে টপকে ৫ নম্বরে বাংলাদেশ
  • ২০ মে ২০২৬
চট্টগ্রাম বন্দরে জাহাজে দুই বিদেশি নাবিকের মারামারি, প্রাণ …
  • ২০ মে ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক পরীক্ষার প্রবেশপত্রে ২০…
  • ২০ মে ২০২৬
কুয়েটে এএএসডিসির উদ্যোগে ‘রিসার্চ পেপার লেখার সহজ কৌশল’ শীর…
  • ২০ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081