যারা নারীদের অবমাননা করে তাদের পক্ষে নারী সমাজ থাকবে না: সালাউদ্দিন আহমেদ

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৬ PM
বক্তব্য প্রদান করছেন সালাহউদ্দিন আহমদ

বক্তব্য প্রদান করছেন সালাহউদ্দিন আহমদ © টিডিসি ফটো

‘যে দলের প্রধান নারীদের অবমাননা করে, যারা নারী নেতৃত্ব চায় না তাদের পক্ষে নারী সমাজ থাকবে না’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

আজ সোমবার (০২ ফেব্রুয়ারি) সকালে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে পেকুয়া উপজেলা ছাত্রদল আয়োজিত মৌলভী ছাঈদুল হক স্মৃতি কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি রাজনৈতিক দলের প্রধান নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন, যা সারা দেশে ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দিয়েছে। এ ধরনের বক্তব্য নারীদের সামাজিক মর্যাদা ও নেতৃত্বের অধিকারকে প্রশ্নবিদ্ধ করে।

তিনি অভিযোগ করেন, সংশ্লিষ্ট দল নারীদের ঘরে আবদ্ধ রাখার মানসিকতা পোষণ করে। কর্মক্ষেত্রে নারীদের অংশগ্রহণ সীমিত করা, কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার প্রস্তাব সবকিছুই পরিকল্পিতভাবে নারীদের অর্থনৈতিক ও সামাজিক অগ্রযাত্রা রোধের কৌশল।

বিএনপির এই শীর্ষ নেতা বলেন, এ দেশের মুক্তিযুদ্ধ ও ছাত্র গণঅভ্যুত্থান হয়েছিল সাম্য, ন্যায়বিচার ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনের জন্য। কিন্তু একটি দল সেই আদর্শের বিপরীতে দাঁড়িয়ে নারীবিরোধী চিন্তাকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠা করতে চাচ্ছে।

সালাহউদ্দিন আহমদ আরও বলেন, বিএনপি জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি ভোটে একাধিক নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে, যা নারীর রাজনৈতিক ক্ষমতায়নের প্রতি দলের প্রতিশ্রুতির প্রতিফলন।

বিপরীতে, ওই দল একজন নারী প্রার্থীকেও মনোনয়ন দেয়নি। দেশের মোট জনগোষ্ঠীর প্রায় অর্ধেক নারী। এই জনগোষ্ঠীকে পিছিয়ে রেখে কোনো জাতি অগ্রসর হতে পারে না। তাই তিনি আগামী ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে নারী অবমাননার বিরুদ্ধে অবস্থান নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬