নীতির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জামায়াত আমিরের, আগ্রহ জানালেন ডাকসু ভিপি

০২ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৪২ PM
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার এক ফেসবুক স্ট্যাটাসে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে নীতিনির্ভর প্রতিযোগিতার আহ্বান জানিয়েছেন। 

স্ট্যাটাসে তিনি বলেন, তিনি তাঁর রাজনৈতিক প্রতিপক্ষদের স্বাগত জানান এবং জনগণের সেবা কে বেশি ভালোভাবে করতে পারে—সে বিষয়টি নিয়ে ভাবনার লড়াইয়ে অংশ নেওয়ার আহ্বান জানান।

জামায়াত আমির বলেন, সহিংসতার পথ পরিহার করে নীতি, কর্মসূচি ও জনসম্পৃক্ত আলোচনার মাধ্যমে এগিয়ে যেতে হবে। জনগণের কথা শোনা, তাদের মতামতের ভিত্তিতে নীতি প্রণয়ন এবং সেই নীতিগুলো নিয়ে উন্মুক্ত বিতর্কের মধ্য দিয়েই দেশের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। নিয়মিত জনসংযোগ ও আলোচনার মাধ্যমে জামায়াত ভিন্নধর্মী রাজনৈতিক চর্চার পথ দেখাচ্ছে বলে দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে তিনি আরও বলেন, অতীতেও জনগণ সহিংসতা প্রত্যাখ্যান করেছে, বর্তমানে করছে এবং ভবিষ্যতেও করবে। এভাবেই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জামায়াত আমিরের এই স্ট্যাটাসটি শেয়ার করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়িম উত্তর করেন, এ ধরনের নীতিনির্ভর আলোচনা ও বিতর্ক আয়োজন করতে ডাকসু আগ্রহী এবং প্রস্তুত রয়েছে।

স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাশেদ খাঁনকে ২০১৯ সালের ডাকসুর জিএস ঘোষণা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকে নতুন ১৫ পরিচালক, অব্যাহতি ১০ জন
  • ৩১ আগস্ট ২০২৬