ভাঙ্গুড়ায় কর্মজীবী নারীদের ব্যানারে ঝাড়ু মিছিল

০২ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৪ PM
ঝাড়ুমিছিল পরবর্তী সমাবেশে নারীদের একাংশ

ঝাড়ুমিছিল পরবর্তী সমাবেশে নারীদের একাংশ © টিডিসি ফটো

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) পোস্টে কর্মজীবী নারীদের নিয়ে থাকা আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে পাবনার ভাঙ্গুড়ায় ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল পাঁচটার দিকে ভাঙ্গুড়া উপজেলার কলেজ মোড় থেকে ঝাড়ু মিছিলটি শুরু হয়। মিছিলটি শরৎনগর বাজারের ডাকবাংলোর সামনে গিয়ে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সুবর্ণা পারভিন, ফাতেমা তুজ জোহরা মুন্নি, বুলবুলি পারভীনসহ স্থানীয় কর্মজীবী নারীদের একাংশ অংশগ্রহণ করেন। এসময় তারা বলেন, বাংলাদেশের ইতিহাসের প্রতিটি সংকট ও আন্দোলনে নারীরা ঘরে ও বাইরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। সেখানে নারীদের নিয়ে এ ধরনের কটূক্তি অত্যন্ত নিন্দনীয় ও অবমাননাকর। ইসলামে নারীর সর্বোচ্চ সম্মানের কথা বলা হয়েছে, অথচ সেই সম্মানিত নারীদেরই অপমান করা হচ্ছে।

বক্তারা জামায়াতের আমিরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেন, নারীদের নিয়ে করা ওই বক্তব্যের জন্য ডা. শফিকুর রহমানকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

উল্লেখ্য, শনিবার বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের এক্স হ্যান্ডেলে দেওয়া একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। তবে এ বিষয়ে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট আইডি হ্যাক হওয়ার কারণে ওই বিভ্রান্তিকর পোস্টটি প্রকাশিত হয়েছে।

অভিবাসী হয়েও শিকড় ভোলেননি মেসি, শেষ বিদায়েও ‘আর্জেন্টাইন’
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি তখনই কার্যকর হবে, যখন তামাকের ব্যবহ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির তিন অধ্যাপকের বিরুদ্ধে ট্রাইবুনাল, একজনের বিরুদ্ধে তদ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নবম পে-স্কেলের প্রস্তাবিত গেজেট দেখুন এখানে
  • ০১ সেপ্টেম্বর ২০২৬