চট্টগ্রামে এনসিপির পদযাত্রার সূচিতে পরিবর্তন, শহীদ ওয়াসিমের কবর জিয়ারত স্থগিত

২৬ জানুয়ারি ২০২৬, ১০:৪০ AM , আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৪১ AM
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) © লোগো

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ১১ দিনে দেশের ২৪ জেলায় পদযাত্রা করার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ২৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এ কর্মসূচি আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এর অংশ হিসেবে আজ চট্টগ্রামে শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের মধ্য দিয়ে চট্টগ্রাম ও দক্ষিণাঞ্চলে পদযাত্রার কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণ দেখিয়ে শিডিউলে পরিবর্তন এনেছে দলটি।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াসির আরাফাত স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে নির্বাচন পদযাত্রার শিডিউলে পরিবর্তন আনতে হয়েছে। দীর্ঘ যানজটে এনসিপি নেতৃবৃন্দের গাড়িবহর চট্টগ্রামে পৌঁছাতে দেরি হওয়ায় শহীদ ওয়াসিমের কবর জিয়ারতের পরিকল্পনা থেকে সরে আসতে হচ্ছে। অপেক্ষমান সাংবাদিকবৃন্দের কাছে ক্ষমাপ্রার্থনা করছি।

এতে আরও বলা হয়, পরিবর্তিত শিডিউল মোতাবেক, লোহাগাড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দর্জিপাড়াস্থ শহীদ ইশমামের কবর জিয়ারত করতে যাচ্ছেন। জিয়ারতের সময়: সকাল ১০টা, ২৬ জানুয়ারি (সোমবার)।

 

 

মধ্যরাতে খাট থেকে নামতেই সাপের ছোবল, স্বাস্থ্য কমপ্লেক্সে চ…
  • ২২ আগস্ট ২০২৬
মিরাজও আউট, লজ্জা এড়াতে পারবে তো বাংলাদেশ
  • ২২ আগস্ট ২০২৬
কুবির হলে ‘জেসিডি’ লেখা নিয়ে দ্বন্দ্ব, জুনিয়রদের নিয়ে শিক্ষ…
  • ২২ আগস্ট ২০২৬
‘৪টি হাঁস, জিরাফের ৩টি ক্যাচ, এক সিংহ এবং ক্ষতবিক্ষত এক বাঘ’
  • ২২ আগস্ট ২০২৬
এক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন দুই প্রতিমন্ত্রী
  • ২২ আগস্ট ২০২৬
তুরস্কের সঙ্গে ‘অপ্রয়োজনীয়’ উত্তেজনা বাড়ানোর ঝুঁকিতে নেত…
  • ২২ আগস্ট ২০২৬