ময়লা-পানি, ডিম নিক্ষেপ নিয়ে যা বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

২৪ জানুয়ারি ২০২৬, ০৩:৪৮ PM
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী © সংগৃহীত

একটি দলের কিছু মানুষ ভিতু হয়ে ময়লা পানি আর ডিম ছুড়ে মারে বলে অভিযোগ করছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, শুক্রবার (২৩ জানুয়ারি) একটি দলের কিছু মানুষ ভিতু হয়ে ময়লা পানি আর ডিম ছুড়ে মারে। তবে কেউ উসকানি দিলেও তাতে পা না দিয়ে নেতাকর্মীদের ধৈর্যের পরিচয় দিতে হবে।

আজ শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে গণসংযোগের সময় সময় তিনি এ কথা বলেন।

ফ্যামিলি কার্ডের সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একটি দল ফ্যামিলি কার্ডের কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করছে। তারা যেসব কার্ড দিচ্ছে সেগুলো ভুয়া।

তিনি আরও বলেন, নির্বাচিত হলে দোকানপাট, বাজার থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অনিয়ম দূর ও চাঁদাবাজিমুক্ত সমাজ গড়ে তোলা হবে।

এদিন শান্তিনগর, শান্তিবাগ, আমিনবাগ ও চামেলিবাগ এলাকায় গণসংযোগ করেন। এ সময় এনসিপি ও জামায়াতসহ ১০-দলীয় জোটের নেতাকর্মীরা শাপলা কলির স্লোগান দেন।

ইনানীতে গ্যাসের বিশাল মজুত থাকতে পারে: বাপেক্স
  • ১০ নভেম্বর ২০২৬
ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সম…
  • ১০ নভেম্বর ২০২৬
হাসিবের ওপর হামলাকারী ছাত্রলীগ নেতার পরিচয় জানা গেল
  • ১০ নভেম্বর ২০২৬
কনস্টেবল নিয়োগে দালাল ধরিয়ে দিলেই পুরস্কার দেবে পুলিশ
  • ১০ নভেম্বর ২০২৬
ইরানের সঙ্গে যুদ্ধ শেষ— ট্রাম্পের ঘোষণার পর তেলের দামে বড় প…
  • ১০ নভেম্বর ২০২৬
‘মেসি ছাড়াও আর্জেন্টিনা ভয়ংকর’, বলছেন উরুগুয়ের তারকা
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950