এনসিপি সরকার গঠন করলে প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার ছুটি ঘোষণা করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

০৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ PM
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী © ফাইল ফটো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব।

আজ শনিবার (৬ ডিসেম্বর) বাংলামোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে জুলাই স্পিরিটে আলোকিত পেশাজীবীদের সংগঠন ‘ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের’ আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, পাবলিক এবং প্রাইভেট উভয় সেক্টরে দলীয় দাস, পরিবারতন্ত্র, তৈলমর্দন। এসব ছিল চাকরি পাওয়ার মূল ক্রাইটেরিয়া।

তিনি বলেন, ইলেকশন কমিশনের মতো জংলি কায়দায় ব্যবহার করছে বেসরকারি পেশাজীবীদের। এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে শুক্র-শনিবার ছুটি ঘোষণা করব।

সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে তিনি আরও বলেন, সাংবাদিকরা যা বেতন পান তাতে তাদের চলা ফেরার পকেটের টাকাও উঠে না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা কোনো দলের কাছে সিট নেগোসিয়েশনে যাব না। সিট বণ্টনের পলিটিকস বাংলাদেশে আর চলবে না।

৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
  • ০১ অক্টোবর ২০২৬
কটুক্তির অভিযোগে শিক্ষককে আটক, প্রধানমন্ত্রীর নির্দেশে ছাড়ল…
  • ০১ অক্টোবর ২০২৬
রাজু ভাস্কর্যে আত্মাহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি …
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬