নাসীরুদ্দীন পাটওয়ারীকেও শোকজ

১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৪৮ PM , আপডেট: ১৮ জানুয়ারি ২০২৬, ০৯:৫৯ PM
নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) পাঠিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রবিবার (১৮ জানুয়ারি) এই নোটিশ পাঠানো হয়। একই দিন দলের আহ্বায়ক ও ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামকেও শোকজ করা হয়েছে।

নাসীরুদ্দীন পাটওয়ারীকে পাঠানো শোকজ নোটিশে বলা হয়েছে, ‘আপনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কর্তৃক মনোনীত ঢাকা-৮ আসনের একজন বৈধ প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৮ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে আপনার নিজের বিশাল আকৃতির রঙিন ছবি, ঢাকা-৮ উল্লেখপূর্বক ‘দেশ সংস্কারের গণভোট হ্যাঁ-এর পক্ষে থাকুন’ স্লোগান সম্বলিত বিলবোর্ড রিটার্নিং অফিসারের দৃষ্টিগোচর হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থি।’

এতে আরও বলা হয়েছে, ‘সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ অনুযায়ী ‘কোনো নিবন্ধিত রাজনৈতিক দল কিংবা তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ সপ্তাহ সময়ের আগে কোনোপ্রকার নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না। এই অবস্থায় আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সমস্ত বিলবোর্ড অপসারণের জন্য আপনাকে অনুরোধ করা হল।’

আরও পড়ুন: নাহিদের আসনের বিএনপি প্রার্থী ভানুয়াতুর নাগরিক?

শোকজ নোটিশে আরও বলা হয়েছে, এ ঘটনায় নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে আপনার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে আপনি নিজে বা আপনার প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত জবাব রিটার্নিং অফিসারের কার্যালয়ে দাখিলের জন্য অনুরোধ করা হল।

পরীক্ষাকেন্দ্রে পর্যাপ্ত আলো ও বৈদ্যুতিক পাখা সচল রাখার নির…
  • ০২ মে ২০২৬
ডিসেম্বরের মধ্যে এসএসসি-এইচএসসি শেষ করার উদ্যোগ, বিশ্ববিদ্য…
  • ০২ মে ২০২৬
কলকাতায় ক্রিকেট খেলছেন নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইন…
  • ০২ মে ২০২৬
সিলেটে হজরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করলেন প্রধানমন্ত…
  • ০২ মে ২০২৬
সিসিকের সুধী সমাবেশে যোগ দিলেন প্রধানমন্ত্রী
  • ০২ মে ২০২৬
বাগেরহাটে পৃথক অভিযানে ইয়াবাসহ দুই কারবারি আটক
  • ০২ মে ২০২৬