খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের নির্বাচন করতে দেওয়া হবে না

১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ PM
এনসিপির সংবাদ সম্মেলন

এনসিপির সংবাদ সম্মেলন © মিডিয়া উইং

ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ নেই উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভোট করতে দেওয়া হবে না।

আজ শনিবার (১৭ জানুয়ারি)  সন্ধ্যায় দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি দেন তিনি। নির্বাচনী আপিল শুনানি ও নির্বাচনের সার্বিক বিষয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আসিফ মাহমুদ বলেন, আমরা আইনি লড়াই চালিয়ে যাব। ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রার্থীদের ভোট করতে দেওয়া হবে না। আইনি, রাজপথসহ সব ক্ষেত্রে তাদের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব। প্রয়োজনে আসনে তাদের প্রতিরোধ করব আমরা।

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
দুর্বৃত্তদের আগুনে পুড়ল নেত্রকোনা বিশ্ববিদ্যালয়ের কাশবন
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নারী কর্মচারী-শিক্ষার্থীকে কুপ্রস্তাবের অভিযোগ প্রধান শিক্ষ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমন অভিযানে লক্ষ্মীপুরে আটক ১৮২
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নবম পে স্কেলের পে-ফিক্সেশন সুষ্ঠুভাবে করতে অনলাইন প্রশিক্ষণ…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬