‘বঞ্চিত তরুণ’ বিএনপি নেতাদের এনসিপিতে স্বাগত জানালেন নাসীরুদ্দীন পাটওয়ারী

০৩ নভেম্বর ২০২৫, ১০:৩৬ PM
বক্তব্য রাখছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

বক্তব্য রাখছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী © সংগৃহীত

তরুণ নেতৃত্বকে বাদ দিয়ে বিএনপি ‘গডফাদারদের’ মনোনয়ন দিয়েছে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘বঞ্চিত তরুণ’ বিএনপি নেতাদের তারা এনসিপিতে স্বাগত জানাচ্ছেন।

আগামী নির্বাচনে বিএনপির ‘বঞ্চিত’ তরুণদের এনসিপি থেকে মনোনয়ন দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।

চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন এ বিষয়ে কথা বলেন এনসিপির পাটওয়ারী। দলের সদস্য সচিব আখতার হোসেনও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এর আগে গুলশানে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে দলের প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করেন। সেখানে দলের চেয়ারপারসন খালেদা জিয়াকে তিনটি এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে একটি আসনে মনোনয়ন দেওয়ার কথা বলা হয়।

সে প্রসঙ্গ ধরে এনসিপির সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, একটা দুঃখজনক বিষয়। বাংলাদেশের ৫০ শতাংশ তরুণ সমাজ। মনে করেছিলাম ভালো ভালো কিছু প্রার্থী পাব। তাদের প্রার্থী তালিকা আমাদের হতাশ করেছে। অধিকাংশ জায়গায় এসেছে গডফাদার। যারা ছাত্রদল, যুবদলের তরুণ নেতৃত্ব, নতুন রাজনীতি করতে চেয়েছেন, সেখান থেকে তারা খারিজ হয়েছেন। আমরা আপনাদের আমাদের নমিনেশন সাবমিশনে স্বাগত জানাই। আসুন আমরা তারুণ্যভিত্তিক রাজনীতি করতে চাই।

অবশ্য তারেক রহমান ও খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়েছেন পাটওয়ারী। তিনি বলেছেন, আমরা শুনতে পেয়েছি তারেক জিয়া দেশে আসছেন, আমরা তাকে স্বাগত জানাই। যদি আরো আগে আসতেন আরো আগে ভালো হত। আসুন গণতন্ত্র চর্চা করি। একসাথে বসব। নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করব।

খালেদা জিয়াকে অভিনন্দন জানিয়ে এনসিপির মুখ্য সমন্বয়ক বলেন, গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে দীর্ঘদিন কারাবন্দি ছিলেন, উনি তিনটা আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন। আমরা উনাকেও স্বাগত জানাই। আমরা এখনো বিএনপির নেতা অথবা নেত্রী হিসেবে খালেদা জিয়াকেই দেখি। আমাদের দল থেকে উনাকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950