হাতিয়ায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মীর এনসিপিতে যোগদান

২৫ জানুয়ারি ২০২৬, ০৬:১৫ AM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬, ০৯:১৩ AM
বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছে

বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছে © সংগৃহীত

নোয়াখালীর হাতিয়া উপজেলায় বিএনপির পাঁচ শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি-(এনসিপি)তে যোগ দিয়েছেন। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ১৭ জন নেতার নেতৃত্বে পাঁচ শতাধিক নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগদান করেছেন।

উপজেলা এনসিপি কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের হাতে হাত রেখে তারা আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন। 

যোগদানকারীদের মধ্যে রয়েছেন—পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মহিবুবুর রহমান, জাহাজমারা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল হান্নান, বুড়িরচর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আবুল খায়ের, ওলামা দলের ধর্মবিষয়ক সম্পাদক মাওলানা সারোয়ার খান, বুড়িরচর ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি মো. মিল্লাত এবং জাহাজমারা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সম্রাট আকবর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে আবদুল হান্নান মাসউদ বলেন, ‘সন্ত্রাসী ও চাঁদাবাজ ছাড়া যেকোনো রাজনৈতিক দলের আদর্শিক ব্যক্তিরা এনসিপিতে যোগ দিতে পারেন। প্রতিদিন বিভিন্ন ইউনিয়ন থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আমরা বিচ্ছিন্নভাবে অনেককে দলে নিচ্ছি এবং আজ থেকে আনুষ্ঠানিকভাবে এই যোগদান কার্যক্রম অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘সাবেক ১৭ জন নেতার নেতৃত্বে আজ পাঁচ শতাধিক কর্মী আমাদের পতাকাতলে এসেছেন। আমরা সবাইকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত একটি নতুন হাতিয়া গড়ে তুলব।’

ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
চবির ৫ নারী হলে রেফ্রিজারেটর পাঠালেন প্রতিমন্ত্রী মীর হেলাল
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9