জামায়াতের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রার্থী

২৫ জানুয়ারি ২০২৬, ০২:৩৯ PM , আপডেট: ২৫ জানুয়ারি ২০২৬, ০২:৪৭ PM
এলডিপির প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী

এলডিপির প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী © সংগৃহীত

ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে সমর্থন জানিয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। রবিবার (২৫ জানুয়ারি) ১১ দলীয় জোটের এ নেতা বিষয়টি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

মোকফার উদ্দিন চৌধুরী বলেন, ‘১১ দলীয় জোটের অংশ আমরা। নিজেদের মধ্যে এমন অবস্থান চাই না, যাতে করে প্রতিদ্বন্দ্বী প্রার্থী সুবিধা পেয়ে যায়। জোটের বৃহত্তর স্বার্থে এ সিদ্ধান্ত নিয়েছি আমরা।’

তিনি বলেন, ‘এলডিপির সভাপতি ভোলা প্রেসক্লাবে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্ত জানাবেন।’ ঘোষণার পর জামায়াতে ইসলামীর প্রার্থীর সঙ্গে নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন তিনি।

আরও পড়ুন: ৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশের নতুন সময় জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

রবিবার সকালে জামায়াতের প্রার্থী মাওলানা ফজলুল করিমের মায়ের মৃত্যুতে সমবেদনা জানান এলডিপি প্রার্থী মোকফার উদ্দিন চৌধুরী। তিনি ফোন কলে মাঠ পর্যায়ের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় ফজলুল করিমকে সমর্থন দেওয়ার কথা জানান।

এবার দেড় মাস পেছাল আরেক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা
  • ১০ নভেম্বর ২০২৬
৫ লক্ষ নিয়োগ নিয়ে প্রতিমন্ত্রীকে হাসনাত—‘দয়া করে এটা পড়বেন …
  • ১০ নভেম্বর ২০২৬
আইইউবির ২৭তম সমাবর্তনে সনদ পেলেন ২ হাজার ৬৭ শিক্ষার্থী
  • ১০ নভেম্বর ২০২৬
আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়ানোর অভিযোগে বিএনপি নেতাকে শ…
  • ১০ নভেম্বর ২০২৬
শিক্ষার্থীদের জন্য কমিউটার ট্রেনের ভাড়া ২৫ শতাংশ ছাড় দেওয়ার…
  • ১০ নভেম্বর ২০২৬
জুনিয়র বৃত্তি পরীক্ষা নিয়ে ২৪ নির্দেশনা বোর্ডের
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950