৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশের নতুন সময় জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

২৫ জানুয়ারি ২০২৬, ০২:০৯ PM
এনটিআরসিএর লোগো

এনটিআরসিএর লোগো © সংগৃহীত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৬৭ হাজার ২০৮টি পদে নিয়োগের ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ কিছুটা পেছাচ্ছে। শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সভা করতে না পারায় এ সময়সীমা পেছানো হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুরে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘সপ্তম? বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ আজ রবিবার অথবা আগামীকাল সোমবার পরিকল্পনা করা হলেও মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের একটি সভা করতে হবে। এ সভা না হওয়ায় সুপারিশের সময় কিছুটা পেছাচ্ছে। তবে চলতি সপ্তাহেই ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির সুপারিশ করা হবে।’

শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কবে নাগাদ সভা হতে পারে—এমন প্রশ্নের জবাবে মো. আমিনুল ইসলাম বলেন, ‘আগামী মঙ্গলবার (২৭ জানুয়ারি) ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে সভা করা হবে। এরপর প্রার্থীদের নিয়োগ সুপারিশ করা হবে।’

গত ১০ জানুয়ারি থেকে ৭ম বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনগ্রহণ শুরু হয়। তিন ধরনের প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগসংক্রান্ত আবেদন চলেছে ১৭ জানুয়ারি পর্যন্ত। আর আবেদনের ফি জমা দেওয়া গেছে ১৮ জানুয়ারি পর্যন্ত। 

৭ম বিশেষ গণবিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট পদসংখ্যা ৬৭ হাজার ২০৮। এর মধ্যে স্কুল ও কলেজে শূন্য পদের সংখ্যা ২৯ হাজার ৫৭১। মাদ্রাসায় ৩৬ হাজার ৮০৪ ও কারিগরিতে ৮৩৩টি পদ রয়েছে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৬
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9