সপ্তম গণবিজ্ঞপ্তি কবে, যা বললেন এনটিআরসিএ চেয়ারম্যান

১০ ডিসেম্বর ২০২৫, ০১:১৪ PM
এনটিআরসিএ চেয়ারম্যান

এনটিআরসিএ চেয়ারম্যান © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। এছাড়া প্রাপ্ত শূন্য পদের তথ্য যাচাই করতে অধিদপ্তরগুলোতেও চিঠি পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ের অনুমতি এবং অধিদপ্তরের তথ্য যাচাই শেষ হলে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ‘সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সংশ্লিষ্ট দপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। এই দুইটি কাজ সম্পন্ন হলে আমরা গণবিজ্ঞপ্তি প্রকাশ করব। আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।’

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করেছে এনটিআরসিএ। এ গণবিজ্ঞপ্তির জন্য ৭২ হাজার শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এ পদের সঠিকতা যাচাইয়ে তিনটি পৃথক চিঠি তিন অধিদপ্তরে পাঠানো হয়েছে। মাউশিতে পাঠানো চিঠিতে স্কুল-কলেজের জন্য প্রাপ্ত ৩০ হাজার ২৭৯টি শূন্য পদের তথ্যের কথা উল্লেখ করা হয়েছে। মাদ্রাসার চিঠিতে ৪০ হাজার ৮৩৮ এবং কারিগরি অধিদপ্তরে পাঠানো চিঠিতে ৮৯১টি পদের সঠিকতা যাচাইয়ের কথা উল্লেখ করা হয়েছে।

এনটিআরসিএর পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘৭ম নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রচারের আগে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান থেকে প্রবেশ পর্যায়ে শিক্ষকের শূন্যপদের চাহিদা অনলাইনে সংগ্রহ করা হয়েছে। শূন্যপদের চাহিদাটি অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক সাবমিটের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসারের কাছ থেকে যাচাই করে এনটিআরসিএর কাছে অনলাইনে পাঠিয়েছেন।

ই-রিকুইজিশানে উল্লিখিত শূন্যপদের প্রাপ্যতা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সঠিক আছে কিনা সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে অধিকতর যাচাইয়ের লক্ষ্যে এনটিআরসিএর নিয়োগ সংক্রান্ত পরিপত্রের ৪.০ অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে শূন্যপদের তালিকার সফট কপি সিডিতে কপি করে পাঠানো হলো।

শূন্যপদের সঠিকতা আগামী ৩ কর্মদিবসের মধ্যে যাচাই করে সফট কপির সর্বডানে কমেন্ট কলামে তথ্য সঠিক হলে Correct, তথ্য সঠিক না হলে Incorrect মন্তব্য লিখে অন্যান্য তথ্য হুবহু বহাল রেখে এনটিআরসিএ বরাবর পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬