চট্টগ্রামে তারেক রহমান, পলোগ্রাউন্ড মাঠে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা

২৫ জানুয়ারি ২০২৬, ১০:২৯ AM
নির্বাচনের প্রচারণার জন্য শনিবার রাতে চট্টগ্রামে যান তারেক রহমান

নির্বাচনের প্রচারণার জন্য শনিবার রাতে চট্টগ্রামে যান তারেক রহমান © সংগৃহীত

সিলেটের পর রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম থেকে শুরু হচ্ছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দ্বিতীয় নির্বাচনী প্রচারাভিযান। ইতিমধ্যে সেখানে পৌঁছেছেন তিনি। শহরের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত হবে নির্বাচনী জনসভা। সেখানে ইতিমধ্যে জড়ো হতে শুরু করেছেন নেতাকর্মীরা।

শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে বিএনপির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমীন এ কথা জানান। শেষবার ২০০৫ সালে চার দলীয় জোট সরকারের সময়ে চট্টগ্রাম সফর করেন তারেক রহমান। বর্তমানে বিএনপির চেয়ারম্যান, সে সময় ছিলেন সিনিয়র যুগ্ম মহাসচিব।

মাহদী বলেন, তারেক রহমান তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সন্ধ্যায় চট্টগ্রামে যাচ্ছেন। সফরে রবিবার সকাল সাড়ে ৯টায় একটি হোটেলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৩০০ শিক্ষার্থীকে নিয়ে ‘ইউথ পলিসি টক’-এ অংশগ্রহণ করবেন। 

এই পলিসি টকে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, স্বাস্থ্য, নারী ক্ষমতায়ন, পরিবেশসহ বিভিন্ন বিষয়ে বিএনপির পলিসি নিয়ে আলোচনার পাশাপাশি মতবিনিময় করছেনন। এরপর তিনি চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ করবেন।

আরও পড়ুন: আমার হাঁস, আমার চাষ করা ধানই খাইব: রুমিন ফারহানা

এরপর বিএনপির চেয়ারম্যান ফেনী পাইলট স্কুল মাঠ, কুমিল্লার  চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠ, সোয়াগাজীর ডিগবাজি খেলার মাঠ, দাউদকান্দি কেন্দ্রীয় ঈদগাহ মাঠ এবং নারায়নগঞ্জের কাঁচপুর বালুর মাঠে বক্তব্য দেবেন। সিলেট সফরের মত চট্টগ্রাম সফরেও বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের ত্যাগী নেতারা চেয়ারম্যানের সফরসঙ্গী হবেন।

গত ২২ জানুয়ারি তারেক রহমান সিলেটের আলীয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু করেছিলেন নির্বাচনী প্রচারাধভিযান। ওই দিন  সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জ এর ৭টি সমাবেশে বক্তব্য দেন তিনি।

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রীদের নিয়ে অশালীন মন্তব্য করা সেই শিক্ষককে অব্যাহতি, ত…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি নির্মাণের পরিকল্পনার তীব্র নিন্দ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সব স্কুল-কলেজে ১৫ খেলা ও ২১ সহশিক্ষা-সাংস্কৃতিক কার্যক্রম প…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9