মনোনয়ন ফিরে পেলেন বিএনপির এক বিদ্রোহী প্রার্থী

২৫ জানুয়ারি ২০২৬, ০২:১৭ PM
বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া

বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট ও লালমাই) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়ার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। রোববার (২৫ জানুয়ারি) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

মোবাশ্বের আলম ভূঁইয়ার পক্ষে আদালতে শুনানি করেন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার। নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে শুনানিতে অংশ নেন আইনজীবী মিজানুর রহমান। মনোনয়নপত্র নিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করেছিলেন তিনি।

আরও পড়ুন: সুপারিশের দেড় মাস পরই কার্যকর হয়েছিল ৮ম পে স্কেল, এবারের বাধা নির্বাচিত সরকার?

জেলা পর্যায়ে প্রাথমিক যাচাই-বাছাইয়ে ঋণ খেলাপির অভিযোগে বাদ পড়েন কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মোবাশ্বের আলম ভূঁইয়া। মনোনয়ন ফিরে পেতে রির্টানিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করলেও সেটি নামঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)।

রাজু ভাস্কর্যে আত্মহুতির ঘোষণা দিলেন বিসিএসে বাদ পড়া ঢাবি শ…
  • ০১ অক্টোবর ২০২৬
বিসিএসে বাদ পড়াদের নিয়ে বিক্ষোভের ডাক দিল ডাকসু 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস গেজেটে বাদ পড়া নিয়ে সরকারের কড়া সমালোচনায় হাসনাত আব্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
বিসিএসের গেজেট থেকে বাদ নাজমুল— ‘হয়তো কোটা সংস্কার ও জুলাই …
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
নতুন কমিটি ঘিরে তিতুমীরে ছাত্রদলের পদপ্রার্থীদের ব্যানার টা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ১৪ অক্টোবর পর্…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬