বিএনপি ক্ষমতায় গেলে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে: তারেক রহমান

২৫ জানুয়ারি ২০২৬, ০১:০৪ PM
তারেক রহমান

তারেক রহমান © সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমান জানিয়েছেন, ক্ষমতায় গেলে সারাদেশে ১ লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে। রবিবার (২৫ জানুয়ারি)চট্টগ্রামের রেডিসন ব্লু হোটেলে ‘দ্য প্ল্যান: ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান-চট্টগ্রাম ডিভিশন’ শীর্ষক মতবিনিময় সভায় এ তথ্য জানান  তিনি।

এক প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, স্বাস্থ্যখাতে রোগ প্রতিরোধ করার বিষয়েও মনোযোগ দেওয়া হবে। সারাদেশে এক লাখ হেলথ কেয়ারার নিয়োগ দেওয়া হবে। তাদের বেসিক হেলথ ট্রেনিং তাদের দেওয়া থাকবে। তারা গ্রামে গ্রামে, বাড়ি বাড়ি যাবে। আমাদের প্ল্যান ওভাবে সাজাবো আমরা। একজন কিংবা দুইজন হেলথ কেয়ারার নির্দিষ্ট গ্রামের জন্য অ্যাসাইন করা হবে।

তিনি আরও বলেন, তাদের ওই এলাকা থেকেই নিয়োগ দেওয়া হবে। ওই এলাকার মানুষকে নিয়োগ দেওয়া হবে। এতে স্থানীয়দের সঙ্গে ইমোশন কাজে লাগানো যাবে। তারা বিভিন্ন রোগ নিয়ে সচেতন করবে। জীবন যাপনে নিয়ম শৃঙ্খলা সম্পর্কে সচেতন করবে। এরমধ্যে ৮০-৮৫ শতাংশ নারী নিয়োগ দেওয়া হবে বলে জানান তিনি। কারণ তারাই বাড়ি বাড়ি গিয়ে লোকজনকে বুঝাবে। এতে ধীরে ধীরে হেলথ ফেসিলিটি গ্রামে গ্রামে পৌঁছে যাবে।

অনুষ্ঠানে চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকার প্রায় অর্ধশত কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাড়ে চারশ শিক্ষার্থী অংশ নেন। তরুণদের ভাবনা, প্রত্যাশা ও রাষ্ট্রনীতি বিষয়ে মতামত শুনতে এই আয়োজন করেছে বিএনপি। 

এদিকে, নগরের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। তার চট্টগ্রামে আগমনকে ঘিরে অনেকটা উৎসবের আমেজ বিরাজ করছে চট্টগ্রামের বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে।

স্থগিত শাকসু নির্বাচনের দাবিতে উপাচার্য ভবনের সামনে মানববন্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
‘এআই’ গবেষক ইরফানের মৃত্যু নিয়ে নতুন মোড়, আত্মহত্যার দাবি ম…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
জনবল নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরে নিখোঁজের চার দিন পর মরদেহ উদ্ধার, প্রতিবেশী গ্রেপ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে ভবিষ্যৎ প্রকৌশলীদের দক্ষতা উন্ন…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9