চাঁদপুর বিশ্ববিদ্যালয়ে সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগে স্থগিতাদেশ

১০ মার্চ ২০২৬, ০৯:২১ PM
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার পদে নিয়োগ কার্যক্রম স্থগিত রাখার আদেশ দিয়েছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার (১০ মার্চ) হাইকোর্টের আহমেদ সোহেল ও ফাতেমা আনোয়ারের যৌথ বেঞ্চ এ আদেশ দেন।

এ বিষয়ে রিটকারীর আইনজীবী অ্যাডভোকেট সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ‘চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২১ সালে প্রথম কর্মকর্তা হিসেবে মো. মেহেদী হাসান অ্যাডহক ভিত্তিতে যোগদান করেন। পরবর্তীতে ২০২৩ সালে পিএস টু ভিসি পদে স্থায়ী ভিত্তিতে নিয়োগ প্রদানের জন্য বিজ্ঞাপন প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই বিজ্ঞপ্তিতে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে চাকরি স্থায়ীকরণের জন্য আবেদন করেন মেহেদী হাসান।’

তিনি বলেন, তবে ওই পদটিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন না করে টালবাহানা শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরবর্তীতে মো. মেহেদী হাসান ২০২৪ সালে আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন। আদালত রিটটি আমলে নিয়ে রুল জারি করেন। ওই রুল নিষ্পত্তি না করে পিএস টু ভিসি (সহকারী রেজিস্ট্রার) পদে ২৩ ফেব্রুয়ারি নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সিদ্দিক উল্লাহ মিয়া বলেন, ‘ওই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্চ করে এবং উক্ত পদে নিয়োগ স্থগিত রাখার জন্য আমরা মহামান্য হাইকোর্টে একটি আবেদন করি। আদালত আমাদের বক্তব্য শুনে পদটিতে নিয়োগ স্থগিত রাখার আদেশ দেন। আদালতের নির্দেশ অনুযায়ী উক্ত পদে রুল নিষ্পত্তির পূর্বে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগ কার্যক্রম সম্পন্ন করতে পারবেন না।’
 
এ বিষয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ বলেন, ‘কারও প্রতি আমাদের পক্ষপাতমূলক অবস্থান নাই। আমরা কাউকে বঞ্চিত করার জন্য কোনো পদক্ষেপ নিব না, আবার কাউকে সহায়তা করার জন্যও এগিয়ে যাব না। আমরা আদালতকে সম্মান করি। আদালত যেভাবে আদেশ দেবেন আমরা সেই অনুযায়ী পদক্ষেপ নিব।’

শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
শনিবার এআইইউবি প্রতিষ্ঠাতা ডা. আনোয়ারুল আবেদীনের ১৪তম মৃত্য…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬