বাউল আবুল সরকারের মুক্তি দিলে কর্মসূচির হুঁশিয়ারি মাদানীর

২৬ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ AM
ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী

ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী © সংগৃহীত

ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী বলেছেন, ফরহাদ মজহার, এনসিপি, জুনায়েদ সাকি ও মেঘমল্লার বসুদের দাবি মেনে যদি বাউল শিল্পী আবুল সরকারকে বিচারের আওতায় না এনে মুক্তি দেওয়া হয়, তবে তিনি অবস্থান কর্মসূচিতে নামবেন।

সোমবার (২৬ নভেম্বর) রফিকুল ইসলাম মাদানী তার ব্যক্তিগত ফেসবুক পেজের এক পোস্টে এ কর্মসূচি।

রফিকুল ইসলাম মাদানী লেখেন, ‘আমি ছোট মানুষ, আমার কোনো দল নেই। আমি আল্লাহর শান-মান রক্ষার জন্য লড়াই করতে চাই। আপনাদের সহযোগিতা ছাড়া একা সম্ভব হবে না।’

Screenshot 2025-11-26 075412

মাদানী মানিকগঞ্জের আলেম সমাজ ও তৌহীদি জনতাকে উদ্দেশ্য করে আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের সহযোগিতা ছাড়া একা সম্ভব হবে না। আপনারাও আশা করি, এক বিশাল অবস্থান কর্মসূচির মাধ্যমে মহান রবের সম্মানে দলমত নির্বিশেষে এক কাতারে দাঁড়াবেন।’

উল্লেখ্য, ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওরের জাবরা এলাকার ‘খালা পাগলির মেলার’ এক পালাগানের আসরে বাউল শিল্পী আবুল সরকারের বিরুদ্ধে ধর্ম অবমাননাকর মন্তব্যের অভিযোগ ওঠে। সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়। পরে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাঁকে আটক করে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন বাদী মুফতি মো. আবদুল্লাহ ঘিওর থানায় মামলা করলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার–পরবর্তী সময়ে আবুল সরকারের ভক্ত-অনুরাগীদের ওপর হামলার ঘটনা ঘটলে এনসিপি তার নিন্দা জানায়। পাশাপাশি এই শিল্পীর মুক্তির দাবিতে ২৫৮ নাগরিক বিবৃতি দেন।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950